Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫ লাখ অতীত! এবার একধাক্কায় ১০ লাখ হতে চলেছে আয়ুষ্মান কার্ডের লিমিট? সামনে এল বিরাট আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) কাজ শুরু হয়েছে। এবার কেন্দ্রের এই প্রকল্প নিয়ে সুখবর। শোনা যাচ্ছে, আয়ুষ্মান কার্ডের লিমিট (Ayushman Card Limit) দ্বিগুণ করা হতে পারে। অর্থাৎ ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ১০ লাখ টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এই নতুন আপডেট।

    আয়ুষ্মান কার্ডের লিমিট বৃদ্ধি সংক্রান্ত আপডেট | (Ayushman Card Limit)

    সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির তরফে আয়ুষ্মান ভারত যোজনার অধীন স্বাস্থ্যবিমার লিমিট ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে। তাঁদের মতে, বর্তমান সময়ে জটিল হৃদরোগের অস্ত্রোপচার, লিভার ট্রান্সপ্লান্টেশন, ইমিউনোথেরাপির মতো চিকিৎসার খরচ আয়ুষ্মান কার্ডের সর্বোচ্চ সীমার থেকে অনেকটা বেশি। ফলে এই প্রকল্পের উপভোক্তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়।

    আরও পড়ুনঃ শহিদ দিবস পালনের অনুমতি পেল কালীঘাট তৃণমূল! কোথায় হবে সভা? শর্ত বেঁধে বড় নির্দেশ হাইকোর্টের

    কমিটির বক্তব্য, স্বাস্থ্যখাতে খরচ যেভাবে বাড়ছে ও চিকিৎসা পদ্ধতির যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা কভারেজ অনেক উপভোক্তার কাছেই পর্যাপ্ত হচ্ছে না। তাই এই সীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে।

    এছাড়া কমিটির তরফে PM-JAY-এর অধীন একটি বিশেষ উচ্চ-ব্যয়বহুল চিকিৎসা প্যাকেজ তৈরি করার সুপারিশ করা হয়েছে। ১৭২তম প্রতিবেদনে হাসপাতাল এবং উৎপাদনকারীদের সঙ্গে দর কষাকষি করে দাম নির্ধারণ ও দেশের রাজ্যগুলির সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজগুলির জন্য দরকারি স্বাস্থ্য তহবিল বরাদ্দের জোগান দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

    Ayushman Card limit

    কমিটি জানিয়েছে, যে পরিবর্তনগুলির প্রস্তাব রাখা হয়েছে, সেগুলি এই সরকারি প্রকল্পের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। একইসঙ্গে আর্থিক সীমাবদ্ধতার কারণে রোগীরা যাতে ব্যয়বহুল জীবন রক্ষাকারী চিকিৎসা করানো থেকে বঞ্চিত না হন সেটাও সুনিশ্চিত করবে।

    স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত যোজনা। এবার সেই আয়ুষ্মান কার্ডের লিমিট বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই পদক্ষেপের ফলে দেশের লাখ লাখ উপভোক্তার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ১৮ দিনের অনশনে শারীরিক অবস্থার অবনতি সোনমের! হাইকোর্টে জানানো হল ‘জোর করে খাওয়ানোর’ আর্জি
    Next Article
    রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সাফ বার্তা সুচিত্রার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment