Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২১শে জুলাইয়ের আগে নতুন বিপদ! মঞ্চের মাপজোক করতেই কুণালদের বিরুদ্ধে দায়ের FIR

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাইয়ের (21st July) সমাবেশের জন্য আগেভাগেই অনুমতি চেয়েছিল কালীঘাটের তৃণমূল। এরপর ঋতব্রতর তৃণমূলের তরফ থেকেও একইদিনে জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। তবে এবার ভিক্তোরিয়া চত্বরে মাপজোক করতে গিয়ে এফআইআর দায়ের হল কুণাল ঘোষ, দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নামে। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাক পাঠানো হতে পারে বলেও মনে করা হচ্ছে।

    একুশে জুলাইয়ের মাপজোক করতে গিয়ে দায়ের FIR

    গত রবিবার দুপুর ২টো ৫০ থেকে বিকেল ৪টে নাগাদ ভিক্তোরিয়ার সামনে বেন্টিঙ্ক স্ট্রিটে হাজির হয়েছিল কুণাল সহ আরও একাধিক। সকলে মিলে আগামী ২১শে জুলাইয়ের মঞ্চ তৈরির জন্য মাপজোক শুরু করেন। ফলে ওই এলাকায় পথচারীদের সমস্যার সৃষ্টি হয়। এবার সেই কারণেই সোমবার দায়ের হল FIR।

    তবে এমন ঘটনা যে একেবারে প্রথম হল তা কিন্তু নয়! এর আগে ২০১৮ সালে একটি মামলায় আদালতের নির্দেশ অমান্য করে ভিক্তোরিয়ার সামনে জমায়েত করার জন্য তৃণমূল কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও সেই সময় দল ক্ষমতায় থাকায় কিছুই নেয়নি। এবার কি হয় সেটাই এখন দেখার বিষয়।

    আরও পড়ুনঃ কলকাতায় আর হবে না হকার উচ্ছেদ! কোথায় বসতে পারবে জানিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ পুরসভার

    বিধানসভা ভোটার ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূল দলের যে ভাঙ্গন বঙ্গবাসী দেখল সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে ইতিমধ্যেই দলের সাংসদেরা নিজেদের পছন্দের দলনেতা বেছে নিয়েছেন। এমতাবস্থায় আসন্ন ২১শে জুলাই উপলক্ষে প্রথমেই সভার জন্য অনুমতি চেয়েছিলেন মমতা। তাঁর মতে, আশা করি একুশে জুলাই সভা করার অনুমতি পাব। আমরা একটা দিনই তো মিটিং করি। সেদিন পাঁচজন থাকলেও আমি ইসভা করব। আপনারা ঐ দিন সমবেত হন।

    প্রসঙ্গত, এই ঘোষণার পরেই ঋতব্রতর তৃণমূলের তরফ থেকে জানানো হয়, সিনেমা-টিভির, নায়ক-নায়িকাদের নিয়েই কেটে যেত সভা। নিহতদের পরিবারের লোকেরাই দাঁড়িয়ে থাকত পিছনে। এবছর তাঁরা শহীদ সমাবেশে সত্যি শহীদদের সন্মান জানাবে। তবে এর আগেই FIR হল কুণাল, দোলা ও বৈশ্বানরের নামে।

    Click here to Read More
    Previous Article
    'ঢিল ছুড়লে রসগোল্লা ছুড়ব না', CM Suvendu-র হুঁশিয়ারির পর কী বললেন Humayun Kabir?
    Next Article
    TRAI-র রিপোর্টে বড় তথ্য! ভারতে ৩১ দিনে ১.৪৪ কোটি গ্রাহক পরিবর্তন করলেন SIM, সামনে এল কারণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment