Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৬ ঘণ্টার জন্য স্তব্ধ যান চলাচল, দ্বিতীয় হুগলি সেতু বন্ধের দিন জানাল কলকাতা পুলিশ

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের দুঃসংবাদ নিত্য যাত্রীদের জন্য। মেরামতি ও সংস্কারের কাজের কারণে আবার বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Second Hoogly Bridge)। পুলিশের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা বলা হয়েছে আগামী ৭ জুন রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। পাশাপাশি বিকল্প পথে চলবে যানবাহন।

    দ্বিতীয় হুগলি সেতু বন্ধের নোটিস, বিকল্প পথে চলার পরামর্শ (Second Hoogly Bridge)

    কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জারি করেন নির্দেশিকা বলা হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনারদের উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। যার কারণে এই বন্ধ রাখা হচ্ছে সেতুটি (Second Hoogly Bridge)।

     Second Hoogly Bridge notice of closure sunday

    আরও পড়ুন: রোজকার যাতায়াতে দুর্ভোগ, দুর্গাপুর-হাওড়া সরাসরি ট্রেনের দাবিতে সরব সাধারণ মানুষ

    বন্ধ থাকার কারণে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন গুলিকে। দ্বিতীয় হুগলী সেতু বন্ধ থাকার সময় বিকল্প কোন পথে যাতায়াত করবেন সেই বিষয়েও ওই নির্দেশিকা জানানো হয়েছে।

    May be an image of text

     

    নির্দেশিকা অনুযায়ী যানবাহন গুলিকে, হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড এবং রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।

    এছাড়াও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি দ্বিতীয় হুগলি (Second Hoogly Bridge) সেতুর রিভার ব্রিজের কমিশনার্স এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। সেতু বন্ধ থাকার ফলে যাত্রীদের যাতায়াত অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ৩১ তারিখ লাস্ট ডেট, রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের
    Next Article
    ফিরহাদের পদত্যাগের নেপথ্যে কে? বড় কথা বলে দিলেন সজল ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment