Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১২টা অবধি নয়, কলকাতায় সারারাত বাস চালানোর পরিকল্পনা রাজ্যের! বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাত হয়ে গেলে শহর কলকাতায় বাস পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। রাত ১০টার পর থেকেই একটু একটু করে বাসের সংখ্যা কমতে থাকে। এই পরিস্থিতিতে শহরে সারারাত বাস (Night Bus Service) চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। এমনটাই ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

    কলকাতায় নাইট বাস সার্ভিস চালুর পরিকল্পনা রাজ্যের | (Government of West Bengal)

    শহর কলকাতার রাতের জীবনযাত্রা সচল রাখতে রাতভর সরকারি বাস চালানোর পরিকল্পনা করেছে সরকার। অর্জুন জানান, রাতের বাস পরিষেবা তথা নাইট বাস সার্ভিস ফিরিয়ে আনতে বিনিয়োগ কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেই কমিটি কাজ শুরু করে দিয়েছে।

    আরও পড়ুনঃ ববি-কেষ্টদের পর মমতাকে ছাড়লেন মদন! ঋতব্রত শিবিরে যোগদান কামারহাটির বিধায়কের

    নিত্যযাত্রীদের মুখে প্রায়ই অভিযোগ শোনা যায়, রাত ১০টার পর থেকে কলকাতার রাস্তায় বাসের সংখ্যা কমতে থাকে। সাড়ে ১১টার পর বাসের দেখা আর পাওয়াই যায় না। ফলে মহা মুশকিলে পড়েন বহু মানুষ। বিশেষত নাইট শিফটে যারা কাজ করেন, তাঁদের ভীষণ সমস্যা হয়। তিনগুণ-চারগুণ বেশি ভাড়া দিয়ে বাইক কিংবা ক্যাবে করে বাড়ি ফিরতে হয় তাঁদের।

    এই পরিস্থিতিতে এবার নাইট বাস সার্ভিস নিয়ে বড় পরিকল্পনা করছে সরকার। যদিও আগের সরকারের আমলেও সাধারণ মানুষের সুবিধার্থে রাতের বাসের পরিষেবা চালু করা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হয়। তবে করোনার সময় তা বন্ধ হয়ে গেলে আর চালু করা হয়নি।

    Night bus service

    এরপর গত বছর কলকাতার গুরুত্বপূর্ণ ২০টি রুটে নাইট বাস সার্ভিস ফের চালু করেছিল তৎকালীন রাজ্য সরকার। ডানলপ, উল্টোডাঙা, শ্যামবাজার, গিরিশ পার্ক, এক্সাইড, ধর্মতলা, বেলেঘাটা বিল্ডিং মোড়, রুবি, হাওড়া স্টেশন, গড়িয়া, যাদবপুর ৮বি সহ ২০টি গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে বাসগুলি চলত। তবে রাত ১২টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যেত।

    তবে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এবার আর শুধু রাত ১২টা অবধি নয়, সারারাত কলকাতায় বাস চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'খু.ন করে আত্মহ.ত্যা বলে চালিয়ে দিয়েছিল, দেহ শনাক্ত করতে দেয়নি'- সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ
    Next Article
    সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত ফ্রান্স খেলবে আরও একটি ম্যাচ! ২৮৩ কোটির টাকার জন্য হবে লড়াই

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment