Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১২% সুদ সহ ‘দাগি’দের বেতন ফেরাতে পদক্ষেপ রাজ্যের! কাদের কত লক্ষ টাকা করে দিতে হবে?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ‘দাগি’ হিসেবে চিহ্নিত শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৃণমূল আমলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সেভাবে কার্যকর করা হয়নি। এবার পালাবদলের পর অযোগ্যদের বেতন আদায়ে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)।

    ১২% সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ কার্যকর হবে? SSC Scam

    SSC-র অযোগ্য চাকরিপ্রাপকদের বেতন আদায়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। অযোগ্যদের টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রায় এক বছর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দাগীদের বেতন ফেরত দিতে। সুদ-সহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। সেই বেতন আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

    প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি গিয়েছিল ২৫,৭৩৫ জনের। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ ছিল, ‘অযোগ্য দাগি হিসাবে চিহ্নিত’দের বেতন ফেরাতে হবে সুদসহ। পাশাপাশি তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল আদালত। এবার সেই অর্থ ফেরাতেই তৎপর প্রশাসন। কত টাকা করে দিতে হবে এই ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের? চলুন জেনে নেওয়া যাক।

    সুদ-সহ বেতন ফেরাতে কত টাকা দিতে হবে? SSC Scam

    সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ‘অযোগ্য’ বা ‘দাগি’ (টেন্টেড) প্রার্থীদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতির মাধ্যমে যেহেতু তারা নিয়োগ পেয়েছেন, যা একপ্রকার প্রতারণা। তাই বেতন রাখার অধিকারও তাঁদের নেই।

    প্রাপ্ত তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে।

    একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি। সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।

    SSC

    আরও পড়ুন: ১০০০ থেকে সরাসরি ২০০০! বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের

    ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন ১৯ হাজার টাকার কাছাকাছি। এই ধরে এগোলে ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। সুদ সহ তাদের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ফেরত দিতে হবে।

    Click here to Read More
    Previous Article
    সাধারণ মানুষের স্বস্তিতে বড় পদক্ষেপ, অবৈধ টোল গেটের বিরুদ্ধে জারি নির্দেশিকা
    Next Article
    রাক্ষস-খোক্ষস তকমা অরূপ-স্বরূপকে সুন্দর টলীগঞ্জ উপহার দেব বার্তা পাপিয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment