Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০০০ থেকে সরাসরি ২০০০! বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্তের ইঙ্গিত মিলছিল। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবার ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও জানা গিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘোষণার পর এটিকে নতুন সরকারের আরও একটি বড় সামাজিক সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ভাতার পরিমাণ বৃদ্ধি

    সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য আরও কিছু নতুন প্রকল্প ও আর্থিক সুবিধার ঘোষণা শীঘ্রই সামনে আসতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনকল্যাণমূলক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি শাসক শিবিরের। নির্বাচনী প্রচারের সময় থেকেই ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে আসছিল বিজেপি। নিজেদের ইস্তেহারেও সেই প্রতিশ্রুতির উল্লেখ ছিল স্পষ্টভাবে। এই ইস্যুকে সামনে রেখে জোর প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির।

    উল্লেখ্য, রাজ্যে একাধিক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ভাতা প্রসঙ্গ তুলে ধরেছিলেন। সেইসময় বিজেপির নেতা-কর্মীরা জানিয়েছিলেন, “যে ভাতা পূর্বতন সরকার দেয় সেই টাকা সংসার চালানোর জন্য উপযুক্ত নয়। সেই কারণে, বিজেপি সরকার এলে এই ভাতা বাড়ানো হবে।” ভোটের আগে দেওয়া সেই প্রতিশ্রুতিকেই এবার বাস্তবায়নের পথে নিয়ে যাচ্ছে নতুন সরকার।

    প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প হিসেবে উঠে এসেছিল। পাশাপাশি বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পও চালু ছিল সেই সময়। বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্কে এই প্রকল্পগুলির প্রভাব ছিল উল্লেখযোগ্য। পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বাড়িতে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছিল।

    government of West Bengal increasing widow, old age and disability allowance

    আরও পড়ুন : “তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে…”, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ইতিমধ্যেই, অন্নপূর্ণা প্রকল্প চালুর ঘোষণা করেছে নতুন সরকার। তবে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল, পূর্বতন সরকারের অন্যান্য ভাতাগুলির ক্ষেত্রেও কি বাড়তি আর্থিক সুবিধা দেওয়া হবে? অবশেষে সেই জল্পনার মধ্যেই বড় সিদ্ধান্তের পথে হাঁটল বাংলার নতুন বিজেপি সরকার। এখন সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে উপভোক্তারা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মেসিকাণ্ডে সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে, সেই অর্থ ফেরানোর বিষয়টিও খতিয়ে দেখা হবে: দিলীপ ঘোষ
    Next Article
    মোদীর ডাকে সাড়া, কমানো হল শুভেন্দুর কনভয়, বাসে চেপে শপথ নিতে এসে নজির গড়লেন বিধায়করা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment