Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০০০ বেডে ফ্রি চিকিৎসা! নিউটাউনে ২০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি, জানালেন শুভেন্দু

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের (Investment in Bengal) খবর সামনে এল। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে নিউটাউনে ২০০০ বেডের একটি বড় হাসপাতাল তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই হাসপাতালের অর্ধেক শয্যায় দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

    বাংলায় বিনিয়োগ(Investment in Bengal), নিউটাউনে আসছে বড় হাসপাতাল

    শনিবার ভবানীপুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি জানান, আদানি গোষ্ঠী নিউটাউনে ২০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল তৈরির জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, হাসপাতালের ২০০০ বেডের মধ্যে ১০০০ বেড গরিব ও অসহায় রোগীদের জন্য রাখা হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা মিলবে। বাকি ১০০০ বেড সাধারণ বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে।

    যদিও হাসপাতাল তৈরিতে ঠিক কত টাকা খরচ হবে বা কবে কাজ শেষ হবে, সে বিষয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পে আদানি গোষ্ঠীর আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগের পরিকল্পনা সামনে এল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিল্পপতি ও বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে শিল্প গড়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। কেউ বিনিয়োগ করতে চাইলে সরকার সবরকম সহযোগিতা করবে।

    সূত্রের খবর, নিউটাউনের অ্যাকশন এরিয়া–২-এ আদানি গোষ্ঠীর ৫১ একর জমির উপর এই প্রকল্প গড়ে উঠতে পারে। প্রাথমিকভাবে প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই অঙ্ক (Investment in Bengal) আরও বাড়তে পারে বলেও জানা গিয়েছে।

    Suvendu Adhikari's big instructions to government lawyers to avoid losing in court

    আরও পড়ুনঃ ‘Rejected’ থেকে ‘Under Enquiry’! অন্নপূর্ণা যোজনার স্টেটাসে বড় বদল, বাড়ল নতুন আশা

    খবর অনুযায়ী, এই স্বাস্থ্য প্রকল্পটি অলাভজনক ভিত্তিতে তৈরি করা হতে পারে। সম্ভাব্য নাম হিসেবে ‘আদানি আরোগ্য মন্দির’ নামটিও সামনে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় সংযোজন হতে পারে বলে মনে করা হচ্ছে (Investment in Bengal)।

    Click here to Read More
    Previous Article
    অবিলম্বে বকেয়া টাকা মেটান! রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
    Next Article
    আমেরিকার ২৫০ তম স্বাধীনতা দিবস! ১৪০ কোটি ভারতীয়ের তরফে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment