Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০০ বেড়ে ১২৫ দিনের কাজ, সোজা অ্যাকাউন্টে ঢুকবে টাকা! ১৪১৮০ কোটি বরাদ্দ করল সরকার

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ যেমন কথা তেমন কাজ, আগামীকাল অর্থাৎ ১লা জুলাই বুধবার থেকেই রাজ্যে চালু হচ্ছে বিকশিত ভারত-গ্যারেন্টি ফর রোগজার অ্যান্ড আজীবিকা মিশন বা ‘Viksit Bharat G Ram G’ প্রকল্প। ২০০৫ সালে চালু হওয়া MNREGA প্রকল্পের বদলে এই প্রকল্প। আসছে মনরেগাতে যেখানে ১০০ দিনের কাজ দেওয়া হত, সেখানে নতুন প্রকল্পে ১২৫ দিনের কাজ দেওয়া হবে।

    G RAM G প্রকল্পে বরাদ্দ ১৪,১৮০ কোটি

    হ্যাঁ ঠিকই দেখেছেন, একশো দিনের কাজ যেমন বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে তেমনি প্রকল্পের জন্য সরকারের বরাদ্দের পরিমাণও বেড়েছে। একটি অর্থবর্ষে কেন্দ্র ৮৫০৮ কোটি টাকা ও রাজ্য ৫৬৭২ কোটি টাকা দেবে এই প্রকল্পের এমনটাই জানা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের ২.৫ কোটিরও বেশি জব কার্ড হোল্ডারের উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

    DBT এর মাধ্যমে দেওয়া হবে ‘জি রাম জি’ প্রকল্পের মজুরি

    গত সোমবারেই ‘জি রাম জি’ প্রকল্প সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যে সমস্ত গ্রামীণ এলাকায় প্রজন্য হবে সেখানেই এই প্রকল্প চালু করা হবে। শুধু তাই নয়, কাজের পর প্রাপ্য মজুরি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা DBT করে দেওয়া হবে।

    আরও পড়ুনঃ বছরে মিলবে মোটা টাকা! দেখে নিন মুসকান স্কলারশিপে আবেদনের পদ্ধতি

    জানা যাচ্ছে মাস্টার রোল বন্ধ হওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে মজুরি দিতে হবে শ্রমিকদের অ্যাকাউন্টে। যদি সেটা না হয় তাহলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পেতে পারে শ্রমিকেরা। এই প্রকল্প দেখাশোনার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ রোজগার গ্যারেন্টি কাউন্সিল। আর সেটার নেতৃত্বে থাকবেন বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

    প্রসঙ্গত, এর আগেও বাংলায় মনরেগা প্রকল্প চালু ছিল। কিন্তু বিগত ৫ বছর বা বলা ভালো ২০২০ সাল থেকেই এই প্রকল্পের টাকা কেন্দ্র থেকে আসছে না বলে অভিযোগ তুলেছিল তৃণমূলের সরকার। ভুয়ো নামে ভরে গিয়েছিল তালিকা। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্যও গরমিল। এর টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে এমনটাও দেখা গেছে। এরপর প্রায় ৫০ লক্ষ্য নাম বাতিল করা হয়। তবে শুভেন্দুর সরকার আসার পর ফের কাজ শুরু হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের
    Next Article
    সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment