Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০, কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন? জানালেন অগ্নিমিত্রা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। বিজেপি সরকার গঠনের পর সোমবার নব্বান্নে দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে নীতিগত অনুমোদনের কথা বলা হল। এদিন ক্যাবিনেট মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উপভোক্তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে।

    অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা | Annapurna Bhandar

    পূর্বে দেওয়া কথা মতোই পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন অগ্নিমিত্রা পাল জানালেন ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।”

    তিনি জানান, “সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্য খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে।’ আগেও পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন।

    Annapurna Bhandar(1)

    আরও পড়ুন: নারী নির্যাতন রুখতে এবার কড়া নজরদারি, IPS দময়ন্তী সেনকে নিয়ে বিশেষ কমিশন গড়লেন শুভেন্দু

    অগ্নিমিত্রা বলেছিলেন, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।” সোমবার বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, যাঁরা ইতিমধ্যেই সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। পয়লা জুন থেকে টাকা ঢুকতে শুরু করবে।

    অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। মাসে ৩০০০ টাকা। সেই প্রতিশ্রুতি পূরণ করা হল।’

    Click here to Read More
    Previous Article
    দিয়েছিলেন গা ঢাকা, আচমকা নিজে থেকেই ইডি দফতরে হাজির সোনা পাপ্পু
    Next Article
    প্রতিবাদের মাশুল? পাকিস্তানে Gen-Z ভোটারদের টার্গেট করে ভোটদানের বয়স বাড়ানোর প্রস্তাব, শুরু বিতর্ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment