Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস গ্রাহকদের জন্য সতর্কবার্তা! LPG-র একাধিক নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

    20 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রতি মাসের মতন এবার এলপিজি গ্যাস সিলিন্ডার এবং পাইপড ন্যাচারাল গ্যাস সংক্রান্ত একান্ত গুরুত্বপূর্ণ নিয়মে নজর রাখা একান্তই প্রয়োজন। যেখানে বুকিং থেকে শুরু করে সিলিন্ডার সারেন্ডার ও দাম পরিবর্তন সহ একাধিক বিষয়ে সরকার ও তেল বিপণন সংস্থা গুলি নতুন নির্দেশিকা জারি করেছে। তাই নতুন মাস শুরু হওয়ার আগে জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য (LPG Cylinder)।

    রান্নার গ্যাসের পরিষেবায় নতুন নিয়ম জেনে নিন কী কী বদল হল (LPG Cylinder)

    Bharatgas Lite ZIP পরিষেবা চালু BPCL নতুন Bharatgas Lite ZIP পরিষেবা চালু করেছে। এটি একটি ফ্রি ট্রেড LPG (FTL) পরিষেবা। যেখানে গ্রাহকরা খুব দ্রুত নতুন LPG কানেকশন এবং দ্রুত সিলিন্ডার ডেলিভারি পাবেন। আর এই পরিষেবার দুটি প্রধান সুবিধা হল—
    Instant New Connection: খুব সহজ প্রক্রিয়ায় নতুন LPG কানেকশন। Express Delivery: আগের তুলনায় দ্রুত সিলিন্ডার সরবরাহ।

    LPG Cylinder find out about the new rules for cooking gas services

    আরও পড়ুন: আধার কার্ডে এই ৬টি ভুল রয়েছে? এখনই সংশোধন করুন, নইলে আটকে যেতে পারে জরুরি কাজ

    প্রসঙ্গত, বর্তমানে এই পরিষেবা শুধুমাত্র মুম্বইয়ে চালু হয়েছে। তবে ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে ২৪টি রাজ্যের ১০০টি শহরে এটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি Swiggy Instamart থেকে HP Navya ১০ কেজি এলপিজি সিলিন্ডার HPCL এবং Swiggy যৌথভাবে HP Navya ১০ কেজির কম্পোজিট LPG সিলিন্ডার চালু করেছে। এই সিলিন্ডার বিশেষভাবে উপযোগী ছোট পরিবার, ফ্ল্যাটে বসবাসকারী,কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী অতিরিক্ত (Secondary) LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য Swiggy Instamart থেকে HP Navya (১০ কেজি) এবং HP Appu Gas (৫ কেজি) অর্ডার করা যাবে।

    বর্তমানে পরিষেবাটি শুধুমাত্র বেঙ্গালুরুতে উপলব্ধ। প্রথমবার সিলিন্ডার কিনলে পরিচয়পত্র এবং ডেলিভারির সময় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন পেমেন্টের পাশাপাশি Cash on Delivery-র সুবিধাও রয়েছে।

    পাশাপাশি উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত রিফিল কমল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র আওতায় ভর্তুকিযুক্ত LPG রিফিলের সংখ্যা বছরে ৯টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।লোকসভায় লিখিত উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, ২০২৫-২৬ অর্থবছরে PMUY গ্রাহকদের গড় ব্যবহার ছিল বছরে ৪.৭১টি সিলিন্ডার (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    রেফারির ভুলে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা! নিশ্চিত করলো FIFA, মেসিদের ভন্ড আখ্যা বিশ্বজয়ী জার্মান ফুটবলারের
    Next Article
    পিএম কিষাণের Beneficiary List-এ আপনার নাম আছে নাকি বাদ? কীভাবে চেক করবেন জানুন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment