Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুলাই থেকেই বদলে যাচ্ছে নিয়ম বিনা টিকিটে ট্রেনে ধরা পড়লে এবার দ্বিগুণ ফাইন!

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : টিকিট ছাড়া ট্রেনে উঠলেই এবার বড়সড় বিপদের আশঙ্কা। বিনা টিকিটে ট্রেনে (Indian Railways) উঠলে এবার গুনতে হবে অতিরিক্ত ফাইন। ১ জুলাই থেকে বেড়ে যাচ্ছে নূন্যতম জরিমানা। এবার থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলে আরও বেশি জরিমানা গুনতে হবে বলে জানা গিয়েছে রেলের তরফে।

    ট্রেনে (Indian Railways) বাড়তে চলেছে জরিমানা

    রেল সূত্রে খবর, বিনা টিকিটে যাত্রীদের সফর রুখতে এবং রেলের আয় সুরক্ষিত রাখতে নূন্যতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিট ছাড়া ভ্রমণ রুখতে, টিকিট পরীক্ষা জোরদার করতে এবং যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Indian railways rule changing from July

    জরিমানা বেড়ে কত টাকা: রেলের নতুন নিয়ম অনুযায়ী, বৈধ টিকিট ছাড়া যাতায়াত করলে নূন্যতম জরিমানা ২৫০ টাকার পরিবর্তে হবে ৫০০ টাকা। অর্থাৎ দ্বিগুণ জরিমানা গুনতে হবে। প্রতারণার উদ্দেশ্যে সফর থেকে সঠিক টিকিট ছাড়া সফর বা অনুমোদিত দূরত্বের থেকে বেশি সফর করলেও একই জরিমানা প্রযোজ্য হবে।

    আরও পড়ুন : মিড ডে মিলে ডিম বাদ, সোম থেকে শনি পড়ুয়াদের কী খাওয়াবে ইসকন? দেখে নিন মেনু

    কী বলছে রেলের নিয়ম: রেলওয়ে (Indian Railways) অ্যাক্টের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, বৈধ টিকিট ছাড়া বা নির্ধারিত দূরত্বের বেশি ভ্রমণের ক্ষেত্রে প্রকৃত ভাড়ার পাশাপাশি নূন্যতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তবে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি।

    আরও পড়ুন : টাকা বেড়েছে বার্ধক্য-বিধবা ভাতার, অনলাইনে কীভাবে চেক করবেন স্ট্যাটাস?

    রেলের সংশোধিত নিয়ম অনুযায়ী, অনুমোদিত রেলকর্মীরা যাত্রীদের জরিমানা করতে পারবেন। জরিমানা দিতে অস্বীকার করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। ভাড়া আদায় সহ অতিরিক্ত চার্জ সংক্রান্ত অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে।

    Click here to Read More
    Previous Article
    নোটিস পাঠিয়েছে পুলিশ, এবার গ্রেপ্তারি এড়াতে হাই কোর্টে প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইঞা
    Next Article
    কর্মরত শিক্ষকদের জন্য স্পেশাল টেট, প্রস্তুতি‌ শুরু রাজ্য সরকারের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment