Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুদ্ধের আবহে মূল্যবৃদ্ধি ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের, কলকাতা সহ সারা দেশে নতুন রেট কত?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: শেষ পর্যন্ত সকলের আশঙ্কায় সত্যি হল। মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ এবার পড়ল মধ্যবিত্তের রান্নাঘরে। কারণ, ইরান ও ইসরায়েলের যুদ্ধের জেরে কলকাতা সহ একাধিক জায়গায় এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হল ঘরোয়া গ্যাসের দাম (Gas Price Hike)। শনিবার থেকে বানিজ্যিক গ্যাস ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের সংসারে। শুক্রবার মধ্যরাতে এই দুই ধরনের সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে।

    মধ্যপ্রাচ্য সংঘর্ষের প্রভাবে এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম, জানুন নতুন রেট (Gas Price Hike)

    জানা যায়,শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্য়িক দুই রান্নার গ্যাসের দামই বাড়ানো হল। এখন থেকে ঘরোয়া রান্নার গ্য়াসের দাম একলাফে বাড়ানো হল সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে। অর্থাৎ কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হল ৯৩৯ টাকা। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা (Gas Price hike)।

    Gas Price Hike sharply due to Middle East conflict know the new rates

    আরও পড়ুন: শনিবার সকালে পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া, আগুনে ক্ষতিগ্রস্ত ক্লাবঘর

    অর্থাৎ দাম বেড়ে হল ১ হাজার ৯৯০ টাকা। এক কথায় বড়সড় চাপ বাড়ল সাধারণ মানুষের। তবে যুদ্ধ অবিলম্বে না থামলে, আর কোন কোন ক্ষেত্রে চাপ আরও বাড়বে, তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়তে চলছে ভারতের রান্নাঘরে।

    কারণ, হরমুজের দখল ধরে রেখেছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের জন্যও ক্রমেই বাড়ছে উদ্বেগ। যার ফলে তেল এবং LPG-র যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা। এছাড়াও, রাজ্যের LPG ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের কাছে মাত্র ৪-৫দিনের জন্য় LPG-র স্টক রয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয়েছে ২১ দিনের আগে নতুন করে আর কোনও সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না।

    এক নজরে দেখে নিন কলকাতা সহ পশ্চিমবঙ্গে বর্তমান গ্যাসের দাম কত?

    নতুন দাম অনুযায়ী, এবার থেকে রাজ্যবাসীকে ঘরোয়া গ্যাস কিনতে হবে ৯৩৯ টাকা। যা আগে ছিল ৮৭৯ টাকা। পাশাপাশি বানিজ্যিক গ্যাসের জন্য দিতে হবে, ১৯৯০ টাকা। যেখানে আগে ১৮৭৫.৫০ টাকায় কিনতে হতো।

    অন্য শহরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত?

    দাম বৃদ্ধির জেরে দিল্লিতে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। এছাড়াও চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে (Gas Price Hike)।

    Click here to Read More
    Previous Article
    কালীঘাটে কমিশনারকে নিয়ে বিতর্কিত হোর্ডিং! ‘ভুল হয়েছে ম্যাডাম’ লেখা পোস্টার ঘিরে তুমুল তরজা
    Next Article
    Mithun Chakroborty Live: সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মিঠুন! পাশে দেবজিৎ সরকার, দেখুন LIVE

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment