Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যুবসাথীতে যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা..,’ বড় ঘোষণা মমতার

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের বাজারে নতুন চমক রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। মার্চ থেকেই এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এপ্রিলেও ভাতা পেতে শুরু করেছেন অনেকে। তবে এমন অনেকে আছেন যাঁরা বেকার ভাতা পাননি। তাঁদের ফোনে মেসেজও আসেনি। আবার অনেকেরই ফোনে মেসেজ এলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ।

    সবাই পাবেন যুবসাথীর টাকা : মমতা | Yuvasathi Scheme

    যাঁরা টাকা পাননি তাঁদের চিন্তা শুরু হয়েছে। কবে সেই টাকা দেওয়া হবে? কেন দেরি হচ্ছে? এই পরিস্থিতিতেই আবেদনকারীদের জন্য বার্তা দিলেন মমতা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, যে আবেদনকারীরা এখনও যুবসাথীর টাকা পাননি, প্রত্যেকেই টাকা পাবেন।

    মমতা বলেন, ‘যুবসাথীতে যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা টাকা পাবেন, যাঁরা এখনও পাননি, তাঁরাও টাকা পাবেন।’ পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরাও টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘যে বেকার যুবক-যুবতীরা যুবসাথীতে নথিভুক্ত হয়েছেন, ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানে সাহায্য করা হবে।’

    যুবসাথীতে যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণে তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ তাঁদের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে অনলাইন আবেদন করেও দেরি হচ্ছে কারণ জেলাভিত্তিক যাচাই প্রক্রিয়ায় সময় লেগে যাচ্ছে।

    আবার অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে। সেই কারণে টাকা ঢুকতেও দেরি হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সবার টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই অনেকের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

    Yuba Sathi

    আরও পড়ুন: বড় আপডেট LPG-তে! ৫ কেজি ছোটু সিলিন্ডারের সরবরাহ বাড়ছে দ্বিগুণ, লেটেস্ট দাম কত দেখুন

    জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।

    Click here to Read More
    Previous Article
    অভাবের তাড়নায় ৪৫ দিনের সন্তানকে বিক্রি মায়ের! বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট বলল…
    Next Article
    রান্নার গ্যাসে বড় স্বস্তির ইঙ্গিত, ৩১৭ টাকা কমার খবর ঘিরে জল্পনা চরমে…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment