Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবসাথীর টাকা ঢোকার আগে দেখে নিন আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না? সহজ পদ্ধতি জেনে নিন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সব অপেক্ষার অবসান। আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যুবসাথী টাকা পাওয়ার জন্য (Yuva Sathi)। কারণ শনিবার, ধর্মতলার ধর্ণা মঞ্চ মুখ্যমন্ত্রী ঘোষনা করলেন আজ অর্থাৎ ৭ মার্চ থেকেই পাওয়া যাবে যুবসাথীর টাকা। এতেই খুশির হাওয়া বেকার যুবক যুবতীদের মধ্যে।  শনিবার থেকেই প্রতিমাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। আপনার বয়স যদি ২১-৪০ বছর বয়সের মধ্যে হয়, যারা বেকার রয়েছেন এবং যারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করেছেন পাশাপাশি অ্যাপ্রুভ হয়েছে, তারাই এই টাকা পাবেন।

    যুবসাথীর টাকা পেতে স্ট্যাটাস চেক করুন এভাবেই (Yuva Sathi)

    তবে বহু মানুষের মনে প্রশ্ন হল, অনেকেই রোদে পুড়ে ক্যাম্পে দাঁড়িয়ে অথবা বাড়িতে ইন্টারনেট খরচ করে যুব সাথী ফর্ম ফিলাপ করেছেন। কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেটি দেখার স্টেপ জানের না। আজকের প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য (Yuva Sathi)।

    Yuva Sathi this is how you check the status to get money

    আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন দক্ষিণ ভারতের সর্বোচ্চ চূড়া আনামুদি

    যুব সাথী অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানার পদ্ধতি জানুন:

    আপনি খুব সহজেই আপনার এই ফর্মের স্ট্যাটাস জানতে পারবেন। এরজন্য নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে https://apas.wb.gov.in/ –এ গিয়ে স্ট্যাটস চেক করতে হবে। তারপর হোমপেতেই যুবসাথী অপশনে ক্লিক করুন। সেখান থেকে চেক স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর যেই মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করেছিলেন, সেটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে।পাশাপাশি দিতে হবে ক্যাপচা।

    এরপর আপনাকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার মোবাইলে আসবে ওটিপি।সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভ্যারিফাই করুন। এবার আপনার আবেদনটি যদি সিস্টেমে তোলা হয়ে থাকে, তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। তাছাড়া আপনি চাইলে অনায়াসে অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখতে পারবেন। চাইলে আপনি এটি প্রিন্ট আউট বের করে ফেলতে পারেন।

    অফলাইনে আবেদন করলে কিভাবে স্ট্যাটাস জানবেন?

    বহু মানুষই অফলাইনে আবেদন করেছেন। তবে অফলাইনে বিপুল সংখ্যক মানুষ ফর্ম জমা দিয়েছেন। তাতে তাদের ডেটা এন্ট্রি করে তোলা সম্ভব হয়নি। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানা যাচ্ছে না। তবে এতে আপনাকে ভয় পেতে হবে না। অথবা আপনাকে নতুন করেও আবেদন করতে হবে না। কিছুটা সময় দিলে আপনারাও দেখতে পাবেন আপনাদের নাম।

    প্রসঙ্গত এই প্রকল্পটি এবার রাজ্য বাজেট ঘোষণায় প্রকাশ করা হয়। যেখানে বলা হয় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যে কোন বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এই ক্ষেত্রে প্রথমে পাঁচ বছরের জন্য ১৫০০ টাকা দেওয়া হবে। তবে তারপরে যদি চাকরি না পান তাহলে আবার আপনি রিনিউ করতে পারেন। তবে লক্ষীর ভাণ্ডার বা অন্য কোন সরকারি স্কিমে টাকা পেলে আপনি যুব সাথীর (Yuva Sathi) টাকা পাবেন না।

    Click here to Read More
    Previous Article
    "রোহিঙ্গাদের বাঁচাতে মমতা ব্যানার্জী ধর্নায় বসেছে", বিজেপি কর্মীরা। Banglahunt
    Next Article
    DA মামলায় বড় ধাক্কা! সবাই পাবেন না বকেয়া, সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্টে চাঞ্চল্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment