Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যথেচ্ছ ব্যবহার নয়, এক মাসে কতগুলি সিলিন্ডার বুক করতে পারবেন, জানেন?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ভারত সহ বিভিন্ন দেশে রান্নার গ্যাস সরবরাহে প্রভাব পড়ছে। দেশের মানুষের কাছে যাতে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন ভাবে চলতে থাকে তার জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে সরকার। বদলানো হয়েছে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়ের ব্যবধানও।

    এক মাসে কতগুলি গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুক করা যাবে?

    সরকারের তরফে বারংবার বলা হয়েছে, দেশে যথেষ্ট জ্বালানি মজুদ রয়েছে। তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত সিলিন্ডার যেন কেউ বুক না করেন। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, মাসে সর্বোচ্চ কতগুলি সিলিন্ডার বুক করা যায়? অনেক বাড়িতে মাসে একাধিক সিলিন্ডার লাগে, আবার অনেক বাড়িতে একটি সিলিন্ডারেই গোটা মাস চলে যায়।

    How many liquefied petroleum gas cylinder can be booked in a month

    কী বলছে নতুন নিয়ম: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নয়া নিয়ম অনুযায়ী, একজন সাধারণ গ্রাহক এক মাসে সর্বোচ্চ দুটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। এর বেশি হলে সিস্টেম বুকিংটি ব্লক করে দিতে পারে, নয়তো অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে।

    আরও পড়ুন : রাতের সফর এখন আরামদায়ক, যাত্রী সুবিধার্থে চালু হল বিশেষ উন্নত পরিষেবা

    ব্যবধান কত রয়েছে: নিয়ম অনুযায়ী, প্রতি অর্থবছরে ১২ টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার সরবরাহ করে থাকে কেন্দ্র। এর বেশি প্রয়োজন হলে আরও ৩ টি ভর্তুকিহীন সিলিন্ডার কেনা যায়। বর্তমানে বুকিংয়ের নিয়ম রয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে দুটি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকের মাঝে ২৫ দিনের ব্যবধান। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান ৪৫ দিনের। যেকোনো এলপিজি সংযোগ, একটি বা দুটি সিলিন্ডার নির্বিশেষে এই নিয়মই থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

    আরও পড়ুন : ‘ঘর ওয়াপসি’ পরশুরামের, নম্বর কমতেই ছিটকে গেল ‘পরিণীতা’, কে কোথায় রয়েছে TRP তালিকায়?

    এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য এখন বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করা জরুরি। কেওয়াইসি যদি আপডেট করা না থাকে তবে গ্যাস সিলিন্ডার বুকিং ক্যানসেল হয়ে যেতে পারে বলে খবর। এছাড়াও নিবন্ধিত ফোন নম্বর দিয়েই শুধুমাত্র বুক করা যাবে।

    Click here to Read More
    Previous Article
    মুকেশ আম্বানির সঙ্গে সরাসরি টক্কর? এই সেক্টরে বড় পদক্ষেপ নিচ্ছেন আদানি, জানলে হবেন ‘থ’
    Next Article
    বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী মোদী! ধারেকাছেও নেই ট্রাম্প

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment