Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যোগ্য প্রত্যেক মহিলা..,’ অভিযোগ, বিক্ষোভের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা অগ্নিমিত্রার

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ মাস প্রায় শেষের পথে। এদিকে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) যোগ্য হয়েও টাকা মেলেনি, এই অভিযোগে ক্ষোভ বাড়ছে আবেদনকারীদের একাংশের মধ্যে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে অভিযোগ এবারেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যা নিয়ে দিকে দিকে বিক্ষোভ।

    অগাস্টেও অধরা অন্নপূর্ণা যোজনার টাকা, বাড়ছে ক্ষোভ (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার সুবিধা না মেলার অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ছবি। ক্রমশ যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, এরই মাঝে বড় বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, ‘মা-বোনেদের একটু ধৈয্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে। তাই সবাই ধৈয্য ধরুন, অনুরোধ করছি।’ যোগ্য প্রত্যেক মহিলা অবশ্যই সুবিধা পাবেন বলে আশ্বাস মন্ত্রীর।

    যদিও একই সাথে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন অগ্নিমিত্রা। বলেন,’ বলতে খারাপ লাগছে, ভিতরে অনেকেই তৃণমূলের সব বসে রয়েছেন। যারা অনেক গন্ডোগোলও পাকাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। দেখে দেখে যারা যোগ্য, তাঁদেরকে না দিয়ে, যারা অযোগ্য তাঁদেরকে দিচ্ছে। সেই কারণে যোগ্যরা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ।’ মন্ত্রী জানান, ‘সব ঠিক হয়ে যাবে।’

    এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। যাঁরা যোগ্য হয়েও আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সরকার তরফে। সেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

    Annapurna Yojana

    আরও পড়ুন: ‘সব সুবিধা সবার জন্য নয়’! অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

    অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল হওয়া মহিলারা ফের আবেদনের সুযোগও পাবেন ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ পোর্টালের মাধ্যমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে বাতিল হওয়া আবেদনকারীরা নিজেদের দাবি জানাতে পারবেন। পাশাপাশি অযোগ্য কোনও ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে, সেই নিয়ে অভিযোগও জানানো যাবে।

    Click here to Read More
    Previous Article
    লাগছে ৩টি নথি! আবাস যোজনায় কীভাবে আবেদন করবেন? কতদিন সময় আছে জানুন
    Next Article
    কাকলির নেতৃত্বে কি নতুন রাজনৈতিক অধ্যায়? সোশ্যাল মিডিয়ায় ‘বহুজন NCPI’-র ডাক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment