Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যেখানে খুশি যান, কিচ্ছু…’, মমতার হাইকোর্টে যাওয়ার প্রসঙ্গে কী জানালেন মিঠুন?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারকে ঘিরে যখন রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই কলকাতায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তৃণমূলকে আক্রমণ থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) কটাক্ষ, একাধিক ইস্যুতে সরব হন তিনি।

    মমতাকে নিশানা মিঠুনের (Mithun Chakraborty):

    বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপির প্রচারের অন্যতম মুখ ছিলেন মিঠুন। রাজ্যের নানা প্রান্তে সভা করে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। সেই রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন।

    সরকার বদলের পর এই প্রথম শহরে এসে নতুন প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন মিঠুন। কলকাতায় এসে তিনি বলেন, “নতুন কলকাতা দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে। তার জন্য কাজে লেগে পড়েছি।” নতুন সরকারকে ঘিরে আশাবাদী বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও কড়া মন্তব্য করেন অভিনেতা-রাজনীতিবিদ।

    এদিন একই সময়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী অশান্তি এবং বুলডোজার ইস্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে যোগ দেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মমতার আদালতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করতেই কটাক্ষের সুরে মিঠুন বলেন, “উনি হাইকোর্টে যান, যেখানে খুশি যান, কিচ্ছু হবে না।”

    এরপর নিজের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি পাঁচ বছর ধরে সওয়াল করেছি, পাঁচ বছর ধরে লড়েছি। সেই লড়াইয়ের পর আজ এই জায়গায় এসেছি। এখন সবাই আনন্দ করুন। এটা একটা মুক্ত বাংলা।” তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়েও আক্রমণ শানান তিনি। মিঠুনের কথায়, “মূল উড়ে গেছে। এখন ঘাস পড়ে আছে। হাওয়াতে উড়ে যাবে।”

    What did Mithun Chakraborty say about Mamata Banerjee going to the High Court?

    আরও পড়ুন : কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা? কীভাবে করবেন আবেদন? মিলল আপডেট

    রাজনীতির পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন অভিনেতা। তাঁর দাবি, এখন আর কোনও সিনেমাকে রাজনৈতিক কারণে আটকে রাখা হবে না। দর্শকের রায়ই শেষ কথা বলে মন্তব্য করেন তিনি। মিঠুন বলেন, “আর কোনও ছবি ব্যান হবে না। ছবি ভাল হলে দর্শক দেখবেন, খারাপ হলে দেখবেন না। সবটাই দর্শকের উপর।”

    Click here to Read More
    Previous Article
    ফের বুলডোজার অ্যাকশন! গড়িয়ায় অবৈধ ক্লক টাওয়ার ভাঙতে নামল প্রশাসন
    Next Article
    ঝড়-বৃষ্টিতে বদলাবে বাংলার আবহাওয়া! উত্তর ও দক্ষিণে জারি সর্তকতা,ওয়েদার আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment