Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য সুখবর! রংয়ের উৎসবে ১৪ জোড়া বিশেষ ট্রেনে ১২৮ বার চলাচল, সময়সূচি জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তের মানুষ একদিকে যেমন বাড়িতে ফেরেন। অপরদিকে বহু মানুষ এই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাই প্রতিবছরের মতন এ বছরও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Indian Railways) তরফ থেকে দোল উপলক্ষে ১৪ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এর ফলে যাত্রীরা স্বাচ্ছন্দভাবে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এই ট্রেনগুলি ১২৮টি ট্রিপের জন্য চালানো হবে বলে জানা গিয়েছে।

    দোলের ভিড় এড়াতে ১২৮ ট্রিপে চলবে ১৪ জোড়া বিশেষ ট্রেন ,সময়সূচি দেখুন (Indian Railways)

    ইতিমধ্যে চলতি বছর ফেব্রুয়ারি থেকে হোলির জন্য ১১ জোড়ার ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এছাড়া টাটানগর-কাটিহার-টাটানগর, আগরতলা-গুয়াহাটি-আগরতলা এবং কিষাণগঞ্জ-লালকুঁয়া-কিষাণগঞ্জের মধ্যে আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে।

    Indian Railways holi special14 pairs of special trains will run in 128 trips to avoid the swing rush

    আরও পড়ুন: বারবার ভূমিকম্পে কাঁপছে সিকিম! কম্পনে দুলল উত্তরবঙ্গ, আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে

    এক নজরে দেখে নিন হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন গুলির সময়সূচী:

    হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন নং. ০৮১৮১ টাটা নগর-কাটিহার ২ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার টাটানগর থেকে ১৩:৩০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০৭:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। এছাড়াও স্পেশাল ট্রেন নং.০৮১৮২ কাটিহার-টাটানগর ৩ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার কাটিহার থেকে ১০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:৩০ ঘণ্টায় টাটানগর পৌঁছাবে। দুটি ট্রেনই ৫ ট্রিপ করে চলবে।

    অপরদিকে স্পেশাল ট্রেন নং. ০৫৬২৮ আগরতলা-গুয়াহাটি ৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন সকাল ০৯:০০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছাবে। ফেরার পথে, স্পেশাল ট্রেন নং. ০৫৬২৭ গুয়াহাটি-আগরতলা ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার গুয়াহাটি থেকে ১৩:১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:২৫ ঘণ্টায় আগরতলা পৌঁছাবে। এই দুটি ট্রেনই ৪ ট্রিপ করে চলবে।

    এছাড়াও ট্রেন নং. ০৫৭৪১ (কিষাণগঞ্জ-লালকুঁয়া) ৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার কিষাণগঞ্জ থেকে ০৮:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:৪০ ঘণ্টায় লালকুঁয়া পৌঁছবে।

    ফেরার পথে স্পেশাল ট্রেন নং. ০৫৭৪২ (লালকুয়ান-কিষানগঞ্জ) ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার লালকুঁয়া থেকে ২০:৪০ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০২:০০ঘন্টায় কিষানগঞ্জ পৌঁছাবে।এমনকি দুটি ট্রেনই ৪ ট্রিপ করে চলবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    বিয়ের পরেই কাজের মুডে রণজয়, নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন কে?
    Next Article
    হরিশ্চন্দ্রপুর : ভোটার টিকিট নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে বিধায়ক ও জেলা পরিষদের মধ্যে।

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment