Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভরা বসন্তে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই রাজ্যে গরমের অস্বস্তি বাড়ছে। বসন্তকাল হলেও আবহাওয়ায় সেই আরাম নেই, বরং ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের মতে, রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতার আবহাওয়া | Kolkata Weather

    কলকাতায় (Kolkata Weather) বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়ছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়বে। তখন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে।

    Indian Railways holi special train from Howrah-Sealdah for passengers

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ৬ মার্চ, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় আছে এবং উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই কারণেই রাজ্যে (South Bengal Weather) বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    জানেন বিজয়-রশ্মিকার রিসেপশনের গয়নার দাম? #VijayRashmikaWedding #7CroreJewellery #Virosh #banglahunt
    Next Article
    কুড়ি হাজার লোক নিয়ে ঢুকবো হুমকি বাদশার! #BadshahThreat #20KPeople #EntertainmentNews #banglahunt

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment