Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে ফেসবুক-গুগলে কোটি টাকার প্রচার, কোন দল কত খরচ করল জানেন?

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ এখন ভোটের প্রচার শুধু সভা-মিছিল বা পোস্টারে আটকে নেই। ফেসবুক, ইউটিউব, গুগল-সহ সোশ্যাল মিডিয়াতেও জোর প্রচার (Digital Campaign) চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ভোটে কোন দল অনলাইনে কত টাকা খরচ করেছে, সেই তথ্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। কী বলছে রিপোর্ট? সেই তথ্য জানাতেই আজকের এই প্রতিবেদন।

    ডিজিটাল প্রচারে (Digital  Campaign) কোন দল কত টাকা খরচ করেছে?

    রিপোর্ট বলছে, ডিজিটাল প্রচারে (Digital Campaign) সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল-সহ আঞ্চলিক দলগুলি মূলত মেটা প্ল্যাটফর্মের উপরেই বেশি ভরসা করেছে। গুগলের Ads Transparency Centre এবং মেটার Ad Library-র তথ্য অনুযায়ী, ২৫ জানুয়ারি থেকে ২৪ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং অসমের নির্বাচনী প্রচারে বিজেপি ৪০ কোটিরও বেশি টাকা খরচ করেছে। এই সময়ে প্রায় ৫০ হাজার বিজ্ঞাপন দিয়েছে দলটি। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ভোটে। এরপর রয়েছে অসম।

    অন্যদিকে কংগ্রেস এই দৌড়ে (Digital Campaign) অনেকটাই পিছিয়ে। একই সময়ে তাদের ডিজিটাল প্রচারের খরচ ৫ কোটিরও কম। কেরল ও অসমে কিছু বিজ্ঞাপন দেখা গেলেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কংগ্রেসের কোনও বড় অনলাইন প্রচার চোখে পড়েনি।

    তৃণমূল কংগ্রেস আবার মূলত ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটা প্ল্যাটফর্মে বেশি জোর দিয়েছে। সেখানে প্রায় ১.৮ কোটি টাকা খরচ করেছে দলটি। তবে গুগলে তেমন বড় প্রচার দেখা যায়নি। তামিলনাড়ুতেও একই ছবি দেখা গিয়েছে। সেখানে DMK প্রায় ০.৯ কোটি এবং AIADMK প্রায় ০.৭ কোটি টাকা মেটায় খরচ করেছে।

    প্রসঙ্গত, ডিজিটাল প্রচারে (Digital Campaign) শুধু রাজনৈতিক দলের অফিসিয়াল পেজই নয়, সমর্থক পেজগুলিও বড় ভূমিকা নিচ্ছে। বিজেপি মূলত নিজেদের অফিসিয়াল এবং রাজ্যভিত্তিক পেজ থেকেই বিজ্ঞাপন দেয়। ফলে প্রচারের বড় অংশ দলের নিয়ন্ত্রণেই থাকে। অন্যদিকে তৃণমূল, DMK বা AIADMK-র মতো দলগুলি অনেকটাই নির্ভর করছে সমর্থক এবং তৃতীয় পক্ষের পেজের উপর। যেমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ এবং তৃণমূল সমর্থিত আরও কয়েকটি পেজ মিলিয়ে প্রায় ৩.৫ কোটির বেশি খরচ হয়েছে। DMK-র ক্ষেত্রেও সমর্থক পেজগুলির মাধ্যমে প্রায় ২.৫ কোটি টাকার প্রচার চালানো হয়েছে।

    যদিও এখন সোশ্যাল মিডিয়া ভোটের বড় হাতিয়ার হয়ে উঠেছে, তবুও এই খরচের পুরো হিসাব সামনে আনা এখনও কঠিন। নির্বাচন কমিশনের নিয়মে অনলাইন প্রচারের (Digital Campaign) খরচ জানানোর কথা থাকলেও বাস্তবে সব তথ্য সবসময় সামনে আসে না।

    আরও পড়ুনঃ প্রকাশ ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা! আপনার নাম আছে কি না এভাবেই দেখুন

    Association for Democratic Reforms জানিয়েছে, গুগল বা মেটার মতো প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপনের খরচ নিয়ে এখনও নির্দিষ্ট কোনও মানসম্মত রিপোর্টিং ব্যবস্থা নেই। বিশেষ করে সমর্থক বা তৃতীয় পক্ষের পেজগুলির খরচ অনেক সময় সরকারি হিসাবের বাইরেই থেকে যায়। তাই আসল ডিজিটাল প্রচারের (Digital Campaign) খরচ আরও বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
    Click here to Read More
    Previous Article
    পুণের কাছে বন্দে ভারত ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে থমকে গেল যাত্রা
    Next Article
    গাড়ি নিয়ে বেরোবেন? সাবধান!ভোটের দিন কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ, কোথায় ওয়ান ওয়ে—রইল আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment