Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারকে চাকরি, ফলতায় বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ফলতা উপনির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনায় জোরকদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মঙ্গলবার সকাল থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশে একাধিক বার্তা দেন। বিশেষ করে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে নিহত ও আক্রান্ত কর্মীদের পরিবারকে সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

    ফলতায় গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    মঙ্গলবার ফলতার বিভিন্ন এলাকায় রোড শো এবং জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু অধিকারী। প্রচারের মাঝেই তিনি ঘোষণা করেন, ভোট-পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

    বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফল ঘোষণার পর ক্ষতিগ্রস্ত কর্মীদের পূর্ণ তালিকা যেন তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়।এমনকি মুখ্যমন্ত্রী কয়েকজন নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ফলতায় প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তাঁর রোড শো অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগে ফলতার আগের ভোটগ্রহণ বাতিল করেছে। আগামী ২১ মে সেখানে ফের ভোট হবে। তার আগে মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। তাই শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া চেষ্টা চালায় বিজেপি নেতৃত্ব।

    Suvendu Adhikari announces job for family of BJP worker died in post-poll violence

    আরও পড়ুন :তৃণমূলের ‘ভোট ম্যানেজার’ বলেই পরিচিতি! কীভাবে তৈরি হয়েছিল সোনা পাপ্পুর প্রভাবের সাম্রাজ্য?

    এর আগেও ফলতার জনসভা থেকে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি বলেছিলেন, “ফলতা পুনর্নির্বাচনে ১ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জেতান। রাষ্ট্রবিরোধীদের শূন্য করতে হবে।” ফলতার পুনর্নির্বাচন ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সফর এবং একাধিক ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'Falta-র জন্য স্পেশাল প্যাকেজ', শেষ দিনের প্রচারে ঘোষণা CM Suvenu Adhikari-র
    Next Article
    ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে ল্যাপ অফ অনার! তুললেন ছবিও, IPL-কে ‘গুডবাই’ জানালেন ধোনি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment