Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট লড়তেই জামিন! রাকেশ সিংকে বড় স্বস্তি দিল হাই কোর্ট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতেই নির্বাচন লড়ার সুযোগ দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মামলায় জড়িত থাকার কারণে এতদিন জেলে থাকা রাকেশ সিং যাতে ভোটে অংশ নিতে পারেন, সেই কারণেই বিশেষ শর্তসাপেক্ষে তাঁকে অস্থায়ীভাবে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

    রাকেশ সিংকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাই কোর্টের (Calcutta High Court)

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ করে দিতে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই নির্দেশ দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয়, এই জামিন শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিং মুক্তি পাবেন। তবে তাঁর উপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে।

    জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, তাঁকে কলকাতা পোর্ট বিধানসভা এলাকার মধ্যেই অবস্থান করতে হবে। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের জন্য তিনি ওই এলাকা ছাড়তে পারবেন। এছাড়াও ভোট গণনার দিনেও তাঁর বাইরে যাওয়ার অনুমতি থাকবে। আদালত আরও জানিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারের সময় নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে রাকেশ সিংকে।

    Calcutta High Court

    আরও পড়ুনঃ কত টাকার মালিক দিলীপ ঘোষ? হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

    একইসঙ্গে আদালতের (Calcutta High Court) তরফে একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। যদি তিনি কোনও রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে টিকিট না পান, তাহলে রাজ্য সরকার তাঁর জামিন বাতিলের জন্য আবেদন করতে পারবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ মে।

    Click here to Read More
    Previous Article
    বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? বড় কথা বলে দিলেন তৃণমূলের এই নেত্রী
    Next Article
    ব্যাহত হয়েছে উৎপাদন! ঘনিয়ে আসছে তেলের সঙ্কট? কী জানাল OPEC অন্তর্ভুক্ত দেশগুলি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment