Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতের এই পড়শি দেশের ক্রিকেটে বড় সঙ্কট! একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের সদস্যরা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে (Cricket Board) এবার বড় রদবদল হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বোর্ডের দীর্ঘদিনের চেয়ারম্যান শাম্মি সিলভা পদত্যাগ করেছেন। মূলত, সভাপতি অনুরা কুমারা দিসানায়েকে বোর্ডে পরিবর্তনের জন্য জোর দেওয়ায় সিলভা এই সিদ্ধান্ত নেন। তিনি ২০১৯ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, শাম্মি সিলভা এবং অন্যান্য আধিকারিকরা একসঙ্গে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রগুলি অবিলম্বে কার্যকর হবে। যার ফলে একটি অন্তর্বর্তীকালীন কমিটি বোর্ডের দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত হবে বলেও জানা গিয়েছে।

    কী জানানো গিয়েছে বোর্ডের (Cricket Board) তরফে?

    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা আজ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটির পদাধিকারী ও সদস্যরাও পদত্যাগ করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সিদ্ধান্তের কথা রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’ জানিয়ে রাখি যে, গত ২৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সম্পন্ন হওয়া শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর এই পদত্যাগের ঘটনা ঘটেছে। যেখানে শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটি একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। এদিকে, দীর্ঘদিন ধরেই বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছিল।

    Members of this country's cricket board have resigned.
    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা পদত্যাগ করেছেন

    শ্রীলঙ্কা সরকার এবার প্রাক্তন সাংসদ এরান বিক্রমরত্নের নেতৃত্বে বোর্ডটি সাময়িকভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে পারে। সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি এবং রোশন মহানামাকেও নতুন এই ব্যবস্থায় দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে তাঁদেরকে বোর্ডের দায়িত্ব দেওয়া হবে।

    আরও পড়ুন: একী কাণ্ড! ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে যা করলেন অধিনায়ক রিয়ান পরাগ, প্রশ্নের মুখে RR শিবির

    শাম্মি সিলভা ৭ বছর সভাপতি ছিলেন: উল্লেখ্য যে, শাম্মি সিলভা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতির পদ গ্রহণ করেন। তাঁর আগে থিলাঙ্গা সুমাথিপালা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। থিলাঙ্গা দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছিলেন। প্রাথমিকভাবে সুমাথিপালার অনুরাগী হিসেবে বিবেচিত হলেও, সিলভা টানা ৪ বার বোর্ড নির্বাচনে জয়ী হয়ে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

    আরও পড়ুন: খেলেছেন বিরাট-গম্ভীরের সঙ্গে! তিনিই এখন ACP, কীভাবে লুঙ্গি এনগিডির জীবন বাঁচালেন সঞ্জয় সিং?

    এমনকি, তিনি ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছিলেন। তবে, তাঁর মেয়াদকালে শ্রীলঙ্কার পুরুষ ও মহিলা দলের পারফরম্যান্স ছিল দুর্বল। যদিও এই সময়ে দলটি এশিয়া কাপের শিরোপা জিতেছিল। কিন্তু, ICC ইভেন্টগুলিতে শ্রীলঙ্কা ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। জানিয়ে রাখি যে, এই মাসে গ্যারি কার্স্টেন শ্রীলঙ্কা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    শান্তিপূর্ণ ভোটে ভাঙড়ে নজির গড়ার ডাক নওশাদ সিদ্দিকীর
    Next Article
    ইকবালপুরে শুভেন্দুর কনভয়ের ওপর হামলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment