Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা, জানাল শিক্ষা সংসদ

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। জানা যায় দুর্গাপুজোর একমাস আগেই শুরু হবে এই পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে এই পরীক্ষা।

    উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার তারিখ চূড়ান্ত (WBCHSE)

    সূত্রের খবর সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে সাত অক্টোবর। দেড় ঘন্টার এই পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে। শেষ হবে বেলা ১২:৩০ টায়। পাশাপাশি যে সকল ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিকে (WBCHSE) ভিজুয়াল আর্টস, মিউজিক ও অন্যান্য ভোকেশন্যাল বিষয়গুলির পরীক্ষা হবে ১ ঘন্টা পর্যন্ত।

    WBCHSE dates finalized for the Higher Secondary third-semester examinationআরও পড়ুন: সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে চান? পিঙ্ক কার্ড পাওয়ার নিয়ম জেনে নিন

    তবে, উচ্চমাধ্যমিকের প্রথম দিন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পঞ্জাবি বিষয়ের পরীক্ষা হবে। শেষ দিন হবে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটেই পরীক্ষার সময়সূচি বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

    প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হয়েছিল ১৪ মে। ওই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন।

    যেখানে পাশের হার ৯১.২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে (WBCHSE)।

    Click here to Read More
    Previous Article
    তারাতলা কাণ্ডে কোন কালীর নাম নিলেন শুভেন্দু?
    Next Article
    ‘যাঁর সত্যিই..,’ বিতর্কের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন অর্থমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment