Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূল আমলের ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল! উচ্চ প্রাথমিকের পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে উচ্চ প্রাথমিকে নিয়োগের (Upper Primary Recruitment) জন্য ১৬০০টি অতিরিক্ত শূন্যপদ তথা সুপার নিউমেরারি পদ (Supernumerary Post Case) তৈরি করা হয়েছিল। এই নিয়ে টানাপড়েন আদালত অবধি গড়ায়। এবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল বিজেপি সরকার। বুধবার রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে একথা জানানো হয়েছে।

    ১৬০০টি সুপার নিউমেরারি পদ বাতিল | (Supernumerary Post Case)

    উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষক নিয়োগ করতে চেয়ে ১৬০০টি সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল তৎকালীন রাজ্য সরকার। নিয়োগ সংক্রান্ত জটিলতা দূর করতে এই পদক্ষেপ নেয় তৎকালীন মন্ত্রিসভা। ২০২২ সালের ১৯ মে ও ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হতেই শুরু হয় টানাপড়েন।

    আরও পড়ুনঃ বকেয়া DA মেটানো নিয়ে সরকারি দাবি সঠিক নয়! এবার বিরাট পদক্ষেপ শিক্ষক সংগঠনের

    কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ তৎকালীন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানায়, নিয়মিত নিয়োগের মতো অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই এমনটা করা যায়।

    এরপর সিঙ্গেল বেঞ্চের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজ্য সরকার।

    Supernumerary post case

    রাজ্যের তরফে এদিন হাইকোর্টে জানানো হয়, সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে আগের সরকার যে বিজ্ঞপ্তিগুলি জারি করেছিল, সেই অনুযায়ী তাঁরা এগোবে না। পূর্বতন সরকারের আমলের দু’টি বিজ্ঞপ্তিই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে তৃণমূল আমলে তৈরি পদগুলিও বাতিল হয়ে যায়।

    উচ্চ প্রাথমিক নিয়োগে সুপার নিউমেরারি পদ নিয়ে টানাপড়েন বহু বছরের। দীর্ঘদিন ধরে এই মামলা কলকাতা হাইকোর্টে ঝুলছিল। অবশেষে পালাবদলের পর তৃণমূল আমলের জোড়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল নতুন রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    ‘পড়াতে দিন, নয়তো জনগণনার কাজে লাগান!’ শিক্ষক ইস্যুতে হাই কোর্টের কড়া প্রশ্ন, বিতর্কে নয়া নির্দেশ
    Next Article
    ২৬ হাজারের চাকরি নিয়ে ফের আইনি জট! সুপ্রিম কোর্টে SSC, চাওয়া হল বাড়তি সময়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment