Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রেনের খাবারে হাজারো সমস্যা, কোথায় জানাবেন অভিযোগ? কী বলছে রেলের নিয়ম?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে পাওয়া খাবার নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। আইআরসিটিসি থেও বুক করা যায় ট্রেনের (Indian Railways) খাবার। কিন্তু এই খাবার যদি খারাপ হয় বা কোনও রকম সমস্যা দেখা দেয়, তবে অভিযোগ জানানোরও উপায় রয়েছে। কিন্তু কার কাছে অভিযোগ করতে হবে?

    ট্রেনের (Indian Railways) খাবার নিয়ে জানানো যাবে অভিযোগ

    যদি ট্রেনের কোনও খাবার নষ্ট হয় তাহলে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে অবিলম্বে আইআরসিটিসি ক্যাটারিং ম্যানেজারকে ডাকতে হবে। প্রতিটি ট্রেনেই একজন করে ক্যাটারিং ম্যানেজার থাকেন। তাঁর কাছে লিখিত ভাবে জানানো যাবে অভিযোগ। এছাড়াও পোর্টালের মাধ্যমে বা রেল মদত অ্যাপের মাধ্যমেও জানানো যাবে অভিযোগ।

    How to file complain for food in Indian Railways

    কোথায় জানাতে হবে অভিযোগ: রেলের মতে, এই প্ল্যাটফর্মে সমস্ত অভিযোগ পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। তাই যেকোন সমস্যার ক্ষেত্রে রেল মদতে অভিযোগ জানানোই শ্রেয় বলে মনে করা হয়। এটাই সবথেকে কার্যকর উপায় হিসেবে মনে করা হয়। এছাড়া হেল্পলাইন নম্বর ১৩৯ এও অভিযোগ জানানো যায়। যাত্রীদের এক্ষেত্রে পিএনআর নম্বর দিতে হবে।

    আরও পড়ুন : সুরা প্রেমীরা হয়ে যান সতর্ক! এপ্রিলে একাধিক দিন ‘ড্রাই ডে’, দেখুন তালিকা

    কী বলছে নিয়ম: রেলের (Indian Railways) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ফেসবুকেও অভিযোগ জানানো যাবে। রেল মদতের সিস্টেমের সঙ্গে এই প্ল্যাটফর্মগুলি এখন যুক্ত করা হয়েছে। রেলওয়ে সূত্রে খবর, কোনও অভিযোগ যদি নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হয় তবে তা স্বয়ংক্রিয় ভাবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে চলে যায়।

    আরও পড়ুন : একসঙ্গেই জলে পড়ার দাবি, চলে গেলেন রাহুল, এখন কেমন আছেন শ্বেতা?

    অভিযোগের সমাধান হওয়ার পর রেল কর্তৃপক্ষের তরফে সংশ্লিষ্ট যাত্রীকে ফোন করে বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে সমাধানটি সন্তোষজনক হয়েছে কিনা সে বিষয়েও মতামত নেওয়া হয়।

    Click here to Read More
    Previous Article
    পণ্য পরিবহণে আসবে গতি! ১৬০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত মালগাড়ি
    Next Article
    প্রচুর লোকের জীবন নষ্ট করে দিয়েছে অম্বিকা রায় ,সল্টলেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment