Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রেন না চললেও চিন্তা নেই! উত্তরবঙ্গের জন্য নামল অতিরিক্ত বাস, রইল রুটের তালিকা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: নিউ ফারাক্কার রেললাইনের ধসের ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পাশাপাশি সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে নতুন করে ফের ধস নামায় বসে গিয়েছে মাটি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়তে বড় পদক্ষেপ গ্রহণ করল পরিবহন দফতর। কলকাতা শিলিগুড়ি রুটে চালু করা হলো অতিরিক্ত বাস পরিষেবা। পাশাপাশি বাড়ানো হল উত্তরবঙ্গের বিভিন্ন রুটের বাসের সংখ্যা (Special Bus Service)।

    উত্তরবঙ্গের যাত্রীদের স্বস্তি বাড়ল বাস পরিষেবা (Special Bus Service)

    রেল লাইনে ধসের ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থা ব্যাহত ঘটেছে। এর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য ও গণপরিবহন পরিষেবা স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হল (Special Bus Service)।

     

    Special Bus Service boost brings relief to north bengal passengers

    আরও পড়ুন: ১০০০ AC বাস নামছে রাজ্যে! এবার পশ্চিমবঙ্গ থেকে মিলবে বিহার-মহারাষ্ট্র-সিকিমের বাস

    এই বিষয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানান, রাজ্য সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পরামর্শ করেই এই অতিরিক্ত বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই পরিষেবার সূচনা করতে পর্যটক মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ তেনজিং নোরগে বাস টার্মিনাসে উপস্থিত থাকবেন।

    এক নজরে দেখে নিন কোন কোন বাস চলবে:

    কলকাতা–শিলিগুড়ি রুটে আজ ২৩টি অতিরিক্ত বাস চালানো হয়েছে। পাশাপাশি মালদহ পর্যন্ত একটি বাস রুটও শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। গতকাল রাতেও ৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছিল। শিলিগুড়ি–কলকাতা: আজ মোট ১৮টি বাস চলাচল করছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত বাস চলছে। দুর্গাপুর–বালুরঘাট: ২টি অতিরিক্ত বাস চালু করা হয়েছে। কলকাতা–বালুরঘাট: ২টি অতিরিক্ত বাস চালু করা হয়েছে। মালদহ–কলকাতা: ৫টি বাস চলছে।

    এছাড়াও উত্তরবঙ্গ যাত্রীদের জন্য অতিরিক্ত বাস চালানো হচ্ছে। যেটি কলকাতার নিউ এসপ্ল্যানেড এর বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত চলবে। এবার এক নজরে সেই বাসের সময়সূচি দেখে নিন।

    সময়সূচি:

    বিকেল ৫টা ৩০ মিনিট
    সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
    রাত ৮টা ৩০ মিনিট
    রাত ৯টা
    রাত ৯টা ৩০ মিনিট (Special Bus Service)।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বজুড়ে বাঙালিকে পুজোয় জুড়তে বড় উদ্যোগ, ৭ সেপ্টেম্বর বৈঠকে নতুন পরিকল্পনা
    Next Article
    আবেদন করেও এখনও টাকা পাননি ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ছে চিন্তা, বিক্ষোভ মহিলাদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment