Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট কোহলিকে ছুঁলেন স্মৃতি মান্ধানা! দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়লেন এক অনন্য রেকর্ড

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অসাধারণ শতরানে ভর করে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। স্মৃতির বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৩৭ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে ওয়েমেন ইন ব্লুজ। সেই সঙ্গে ভারতের তারকা পুরুষ ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন স্মৃতি।

    ২০২২ সালে আয়োজিত এশিয়া কাপে ভারতীয় দল খুবই খারাপ পারফরম্যান্স করেছিল। কিন্তু সেই টুর্নামেন্টটি ভক্তদের মনে থাকবে বিরাট কোহলির সেঞ্চুরির খরা কাটার কারণে। টানা তিন বছরের খরা কাটিয়ে ওই টুর্নামেন্টে নিয়মরক্ষার জন্য মাঠে নেমে আফগানিস্থানের বিরুদ্ধে দর্শনীয় শতরান করেছিলেন বিরাট কোহলি। ওই শতরান ছিল ক্ষুদ্রতম ফরম্যাটে তার একমাত্র শতরান।

    আরও পড়ুন: ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

    ওই শতরান করে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে একমাত্র শতরান হাঁকানো ভারতীয় ব্যাটার হয়েছিলেন বিরাট। কিন্তু গতকাল হংকংয়ের বিরুদ্ধে সেই ক্লাবের দ্বিতীয় সদস্য হয়ে উঠেছেন স্মৃতি। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি ছিল তার দ্বিতীয় শতরান। কিন্তু প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে শতরান করলেন তিনি।

    এদিন মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ফরম্যাটে অন্তত দুটি শতরান করা প্রথম ক্রিকেটারে পরিণত হয়েছেন স্মৃতি মান্ধানা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মেগ ল্যানিংকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের মালিকও হয়েছেন স্মৃতি। মেগ ল্যানিং নিজের কেরিয়ারে মোট ১৭টি করেছিলেন। স্মৃতি মান্ধানার এইমুহূর্তে আন্তর্জাতিক শতরান সংখ্যা ১৮। এদিনের শতরানটি ছিল তার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় শতরান।

    আরও পড়ুন: হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড

    তার পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন আর এক কিংবদন্তি মহিলা ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের রেকর্ড। ভারতের এই তারকা মহিলা ক্রিকেটার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। কিন্তু তার ১০,৮৬৮ রানের রেকর্ড এদিন টপকে গেছেন স্মৃতি। এইমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা ১০,৮৮০।

     

    Click here to Read More
    Previous Article
    দেবের ‘দাদাগিরি’-তে বাজিমাত নওসাদের! কত টাকা জিতে নিলেন ভাঙরের বিধায়ক ?
    Next Article
    আগেই টের পেয়েছিলেন মৃত্যুর পদধ্বনি! ডায়েরিতে কী লিখে গিয়েছিলেন উত্তম কুমার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment