Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় স্বস্তি! কর না বাড়িয়েই কোষাগারে বাড়তি টাকা, তিন মাসে ১৮% রাজস্ব বৃদ্ধি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকার বদলের পর প্রথম মাসেই রাজ্যের রাজস্ব (West Bengal Revenue) আদায়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি রাজস্ব এসেছিল কোষাগারে। এবার তিন মাসের হিসাবেও সেই গতি বজায় থাকার ছবি সামনে এল। নতুন সরকার ক্ষমতায় আসার প্রথম তিন মাসে রাজস্ব আদায় প্রায় ১৮ শতাংশ বেড়েছে।

    West Bengal Revenue : কর না বাড়িয়েই রাজস্ব বৃদ্ধি

    নবান্নের দাবি, নতুন করে কোনও কর চাপানো হয়নি। বরং কর ফাঁকি বন্ধ করা, রাজস্ব (West Bengal Revenue) আদায়ের ফাঁকফোকর কমানো এবং খনি-খাদান থেকে সরকারের প্রাপ্য টাকা আদায়ের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের রাজস্বের বড় উৎস হল স্টেট জিএসটি, আবগারি শুল্ক, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি, মোটর ভেহিকল ট্যাক্স, বিদ্যুৎ শুল্ক এবং পেট্রোলিয়ামজাত পণ্যের ভ্যাট। এর পাশাপাশি খনি, বালি, পাথর ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকেও রাজস্ব আসে। নতুন সরকার এই সব ক্ষেত্রেই নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন জেলার রাজস্ব আদায়ের হিসাবও নিয়মিত দেখা হচ্ছে। এর আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, প্রথম আড়াই মাসে রাজস্ব প্রায় ১৫ শতাংশ বেড়েছিল। তিন মাসের পূর্ণ হিসাব সামনে আসার পর সেই বৃদ্ধি প্রায় ১৮ শতাংশে পৌঁছেছে।

    ‘রেভিনিউ লিকেজ’ বন্ধে জোর

    সরকারের মতে, রাজস্ব (West Bengal Revenue) বৃদ্ধির অন্যতম কারণ ‘রেভিনিউ লিকেজ’ বন্ধ করা। খনি, খাদান, বালি ও পাথরের ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহণ হচ্ছে কি না, সরকারের প্রাপ্য রয়্যালটি দেওয়া হচ্ছে কি না এবং করযোগ্য লেনদেনের পুরো হিসাব আসছে কি না, তা দেখা হচ্ছে। প্রশাসনের একাংশের দাবি, আগে এই জায়গাগুলিতে ফাঁক থাকার কারণে সরকারের অনেক টাকা কোষাগারে আসত না। সেই ফাঁক বন্ধ করার চেষ্টা শুরু হওয়ায় রাজস্ব বাড়ছে। তবে এই গতি পুরো আর্থিক বছর ধরে রাখা যায় কি না, সেটাই এখন বড় পরীক্ষা।

    ঋণের বোঝার মধ্যে বাড়তি আয়

    রাজ্যের ঋণের বোঝা ইতিমধ্যেই সাড়ে ৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। ঋণের সুদের পাশাপাশি সরকারি কর্মীদের বেতন-পেনশন, মহার্ঘ ভাতা, সামাজিক প্রকল্প এবং উন্নয়নের খরচও রয়েছে। তাই রাজ্যের নিজস্ব আয় বাড়ানো গুরুত্বপূর্ণ। এতে নতুন প্রকল্প ও উন্নয়নের কাজে সুবিধা হবে এবং অতিরিক্ত ঋণের উপর নির্ভরতাও কমতে পারে। সরকারের বক্তব্য, করের হার না বাড়িয়ে কর ফাঁকি বন্ধ করাই লক্ষ্য। প্রথম মাসে প্রায় ১ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব (West Bengal Revenue) এবং তিন মাসে ১৮ শতাংশ বৃদ্ধি সেই পরিকল্পনার প্রাথমিক সাফল্য বলে মনে করছে নবান্ন।

    Nabanna Issues New Rules for Government Documents

    আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকা জমিয়ে ৫০ মহিলার বড় সিদ্ধান্ত, আনন্দগড়ে এবার নজির

    তবে অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন এই গতি ধরে রাখতে নতুন শিল্প, ব্যবসা, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো জরুরি। এখন দেখার, আগামী মাসগুলিতেও রাজস্ব (West Bengal Revenue) আদায়ের এই গতি বজায় থাকে কি না।

    Click here to Read More
    Previous Article
    ‘মতামতের সুযোগ দিতে হবে সামনাসামনি..,’ পোর্টাল চালু, সপ্তম পে কমিশন নিয়ে বড় দাবি সামনে
    Next Article
    ১০০০ AC বাস নামছে রাজ্যে! এবার পশ্চিমবঙ্গ থেকে মিলবে বিহার-মহারাষ্ট্র-সিকিমের বাস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment