Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফাইন দিয়েও বাঁচানো যাবে না ড্রাইভিং লাইসেন্স! ট্রাফিক আইন ভাঙা নিয়ে নতুন নিয়ম আনছে সরকার

    17 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বারবার ট্রাফিক আইন (Traffic Rules) ভাঙলে আর রক্ষে নেই। এবার বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স (Driving License)। ফাইন দিয়েও কোনও কাজ হবে না। এবার এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি এই বিষয়ে বড় ঘোষণা করেছেন।

    ফাইন দিয়েও বাঁচানো যাবে না ড্রাইভিং লাইসেন্স | (Driving License)

    সম্প্রতি ৬৬ তম SIAM সম্মেলনে উপস্থিত হয়েছিলেন নীতিন। সেখানে তিনি বলেন, “চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করা আমাদের উদ্দেশ্য। সেই কারণে সরকার এই ধরণের একটি উদ্যোগ নিতে চলেছে। এবার থেকে বারবার ট্রাফিক নিয়ম ভাঙা হলে সেটা রেকর্ডে থেকে যাবে।“

    আরও পড়ুনঃ পুজোর আগেই পুলিশদের লটারি! ভোটের ডিউটির জন্য মিলবে সাম্মানিক, ঘোষণা রাজ্যের

    নতুন নিয়ম অনুসারে, একজন চালক যতবার ট্রাফিক নিয়ম ভাঙবেন সেটা রেকর্ডে থেকে যাবে। প্রত্যেক নিয়ম ভাঙায় ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নেগেটিভ পয়েন্ট যুক্ত হতে থাকবে। যত বেশি নেগেটিভ পয়েন্ট জুড়বে, তত বেশি লাইসেন্স সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বাড়বে।

    এটুকুই নয়! এক কাজ বারবার করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল অবধি হতে পারে। মূলত যারা স্বভাবসিদ্ধভাবে ট্রাফিক নিয়ম মানেন না, তাঁদের জন্য এই নিয়ম আনতে চলেছে সরকার। নেগেটিভ পয়েন্টের পাশাপাশি চালকদের জন্য পজিটিভ পয়েন্ট দেওয়ার ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ও মহাসড়ক মন্ত্রী।

    Driving license

    যেসব চালক রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলবেন, তাঁদের জন্য বিমা সংস্থাগুলি থেকে সুবিধার ব্যবস্থা থাকবে। তবে যারা নিয়মিতভাবে ট্রাফিক আইন অমান্য করেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

    এমন অনেক চালক রয়েছেন যারা একপ্রকার স্বভাবসিদ্ধভাবে ট্রাফিক আইন ভঙ্গ করেন। এবার তাঁদের নিয়েই কড়াকড়ি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম চালু হলে আইন অমান্য করার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মারাত্মক অভিযোগ! রাজ্যের ৪৫০ এর বেশি বিএড কলেজকে শোকজ শিক্ষা দপ্তরের
    Next Article
    বায়ুসেনা থেকে অবসর নিলেন পাকিস্তানি এফ-১৬ ধ্বংস করা অভিনন্দন বর্তমান! শুরু করলেন নতুন ইনিংস

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment