Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৈরি থাকবে জমি, রাস্তা, বিদ্যুৎ! আসছে কেন্দ্রের BHAVYA প্রকল্প, কেন এত গুরুত্ব পাচ্ছে বাংলা?

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে।

    BHAVYA প্রকল্পে শিল্প পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্যের (West Bengal Government)

    কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIIDC)-কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি (SNA) হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২৪ জুলাই শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের বিশেষ সচিবের জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ শিল্প পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে। এই শিল্প পার্কগুলির মূল উদ্দেশ্য হল বিনিয়োগকারীদের এমন জায়গা দেওয়া, যেখানে কারখানা স্থাপনের জন্য প্রাথমিক পরিকাঠামো তৈরির ঝামেলায় পড়তে হবে না।

    BHAVYA প্রকল্পের মূল ধারণাই হল ‘রেডি টু ইনভেস্ট’ শিল্পাঞ্চল তৈরি করা। অর্থাৎ কোনও সংস্থা শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিলে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল, ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত অবস্থায় পাবে। এতে শিল্প স্থাপনের সময় অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

    শুধু বড় শিল্প নয়, স্টার্টআপ, গবেষণা ও উন্নয়ন, ডিপ-টেক এবং উদ্ভাবনভিত্তিক বিভিন্ন ক্ষেত্রকেও এই প্রকল্পের আওতায় গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যগুলির কাছ থেকে প্রস্তাব নিয়ে প্রতিযোগিতামূলক পদ্ধতিতে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র।

    প্রথম দফার প্রথম পর্যায়ে দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৮৭টি প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে মহারাষ্ট্র ১৪টি প্রস্তাব নিয়ে শীর্ষে রয়েছে। মধ্যপ্রদেশ জমা দিয়েছে ১১টি প্রস্তাব। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু থেকে এসেছে ৭টি করে প্রস্তাব।

    Suvendu Adhikari's big announcement for Loktantra soldiers

    আরও পড়ুনঃ এক বিল নয়, নজরে তিন-তিনটি! কেন এখন মেপে পা ফেলছে কেন্দ্র?

    উল্লেখ্য, রাজ্যের আগের সরকার (West Bengal Government) এই প্রকল্পে বিশেষ আগ্রহ দেখায়নি বলে দাবি করা হয়েছে। তবে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পে গতি আনতে BHAVYA প্রকল্পে অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যেই নদিয়ার ধুবুলিয়ায় প্রায় ১১৮.৫০ একর এবং পশ্চিম বর্ধমানের হরিপুরে প্রায় ১৪৮.৬৯ একর জমিকে সম্ভাব্য শিল্প পার্কের জন্য চিহ্নিত করা হয়েছে। এখন কেন্দ্রের অনুমোদন ও পরবর্তী প্রক্রিয়ার ওপর নির্ভর করছে এই দুই এলাকায় শিল্প পরিকাঠামো গড়ে তোলার কাজ কত দ্রুত এগোয়।

    Click here to Read More
    Previous Article
    খুলছে পোর্টাল! কবে থেকে আবেদন ‘যুবশক্তি’ প্রকল্পে? সর্বশেষ আপডেট
    Next Article
    মহেশতলায় ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে বেসরকারি সংস্থার কর্মীকে মারধর, টাকা হাতানোর চেষ্টার অভিযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment