Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টলে গেল বুমরার জায়গা, এবার এই ঘাতক বোলার নেতৃত্ব দেবেন ভারতীয় দলের বোলিংকে

    19 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে এই বছরের আইপিএল (IPL 2026)। ব্যাটিংয়ের পরিপ্রেক্ষিতে দেখলে এইবারের আইপিএল নির্ভেজাল বিনোদন দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ব্যাটারদের দাপটে ভারতীয় দলের (Indian Cricket Team) নিয়মিত সুযোগ পাওয়া বেশ কিছু নামী বোলারদের রীতিমতো অসহায় দেখিয়েছে। তাদের মধ্যে একজন হলেন মহাতারকা যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

    সুপার ফ্লপ আইপিএল মরশুম:
    এই আইপিএলে বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকা হোক বা বৈভব সূর্যবংশীর মতো নবাগত প্রতিভা, বুমরার বিরুদ্ধে সকলেই অনায়াস ভঙ্গিতে রান তুলেছেন। নতুন বল হাতে হোক বা ডেথ ওভারে, সব জায়গাতেই রান খরচ করেছেন ভারতীয় দলের এই অভিজ্ঞ তারকা। ভারতীয় দলের জন্য এই ঘটনা অত্যন্ত চিন্তার।

    আরও পড়ুন: বদলে যাবে ভারতীয় T-20 দল! IPL 2026 থেকে শিক্ষা নিয়ে এই তারকাদের সুযোগ দেবে BCCI

    লজ্জাজনক পারফরম্যান্স:
    এবারের আইপিএলে মোট ১৪ ম্যাচে হাত ঘুরিয়ে কেবল ৪ টি উইকেট এসেছে বুমরার ঝুলিতে। তার বোলিং গড় ছিল ১০২.৫। ওভারপ্রতি ৮.৬ করে রান বিলিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্স দেখে রীতিমতো চিন্তায় ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা।

    আরও পড়ুন: ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?

    কে নেবেন বুমরার জায়গা:
    বুমরা যেখানে ফর্ম হাতড়ে বেরিয়েছেন, সেখানে ভারতীয় দলের অপর এক নির্ভরযোগ্য পেসার মহম্মদ সিরাজ (Md. Siraj) অসাধারণ একটি মরশুম কাটিয়েছেন। ১৫ টি ম্যাচ খেলে তিনি ১৬ টি উইকেট নিজের ঝুলিতে ভরেছেন। পাওয়ার প্লে-তে নিয়েছেন ১৩ উইকেট। যখনই প্রয়োজন তখনই নিজের দলকে নির্ভরতা দিয়েছেন।

    What did Siraj say about Team India's playing XI?

    নেই চোট আঘাতের সমস্যা:
    ক্রীড়া বিশ্লেষকরা এই কথাও বলছেন যে বুমরার মতো চোটপ্রবণ পেসারের ওপর নির্ভর করার অনেক সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই তাকে দীর্ঘ সময় রিহ্যাবে কাটাতে দেখাটা ক্রিকেটপ্রেমীদের অভ্যাস হয়ে উঠেছে। সেই জায়গায় অনেক নির্ভরযোগ্য সিরাজ। তিনি হয়তো বুমরার মতো প্রতিভাশালী নন, কিন্তু খেটে সেই প্রতিভার অভাব পূরণ করে দেন তিনি। প্রতিদিন তিনি উন্নতি করেন। সব ফরম্যাটেই ম্যাচ উইনিং পারফরম্যান্স করাটা অভ্যাসে পরিণত করেছেন। ফলে এই মুহূর্তে তার মতো নির্ভরযোগ্য তারকাই ভারতীয় দলের বোলিংকে নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে মনে করেছেন অনেকেই।

    Click here to Read More
    Previous Article
    পর্যটকদের জন্য বড় আপডেট! উৎসবের মরশুমে ১৫ দিন বন্ধ থাকবে ভারতের এই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট
    Next Article
    সুরেন্দ্রনাথ কলেজের রুমে নিরোধক-আগ্নেয়াস্ত্র উদ্ধার!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment