Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঠিকঠাক আবেদন করেও যুবসাথীতে টাকা পাননি? তারা কী করবেন? জানালেন মমতা

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বর্তমানে রাজ্যে চর্চায় শিরোনামে সরকারের নয়া প্রকল্প যুবসাথী। ফেব্রুয়ারী মাসে ঘোষণার পর মার্চ থেকেই যুবসাথীর (Yuvasathi Scheme) আওতায় টাকা পেতে শুরু করেছেন আবেদনকারীরা। ১৫০০ টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে। যদিও অনেকেই এখনও টাকা পাননি বলে জানিয়েছেন। কেন এমনটা হচ্ছে?

    যুবসাথীতে টাকা না পেলে কী করণীয়? Yuvasathi Scheme

    রবিবার এই প্রকল্প নিয়ে ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, একই আবেদনপত্র একাধিকবার জমা পড়ার কারণে যুব সাথী প্রকল্পের অধীনে টাকা দিতে দেরির হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, “যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের আবেদনপত্র নকল করা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য তাদের পরে ডাকা হবে।” সবাই এই টাকা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন মমতা।

    দু’দিন আগেই মমতা বলেন, ‘যুবসাথী ভাইবোনদের এটা হাত খরচ। এর জন্য কারও কাছে হাত পাতার দরকার নেই।’ পাশাপাশি প্রসেসিংয়ের কাজ চলছে, যাঁরা আবেদন করেছেন, তাঁরা শীঘ্রই টাকা পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য গত ৭ মার্চ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে।

    এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।

    Yuba Sathi when will you receive the money from big update on payment time

    আরও পড়ুন: ভোটে আর ভয় নেই! নাম বাদ নিয়েও বড় স্বস্তির বার্তা CEO-র, কী বললেন মনোজ কুমার?

    যুবসাথীতে দ্বিতীয় মাসের টাকা কবে মিলবে সেই বিষয়ে আপডেট মিলেছে সম্প্রতি। জানা গিয়েছে ১০ এপ্রিল থেকে বেকার ভাতার টাকা দেওয়া চালু হয়ে যাবে। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা।

    Click here to Read More
    Previous Article
    যাতায়াতে বড় বদল, উবার শাটল নেই! ৩০০ বাসে ভরসা, বুকিং কোথায় ও কীভাবে করবেন জানুন
    Next Article
    নির্বাচন নিয়ে বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, কী বললেন বিচারপতি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment