Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তেল-গ্যাসের সঙ্কটের পর ইরান যুদ্ধের প্রভাব কন্ডোম শিল্পেও! ৫০ শতাংশ দাম বৃদ্ধির আশঙ্কা

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: আমেরিকা-ইরান-ইজরায়েল সংঘাতের জেরে তেল-গ্যাসের সঙ্কটের প্রভাব এবার আরও গভীরে পৌঁছতে শুরু করেছে। এতদিন পর্যন্ত এই প্রভাব জ্বালানিতে সীমাবদ্ধ থাকলেও, এখন তা মধ্যবিত্তের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও আঘাত হানছে। কাঁচামালের অভাবে দেশের প্রায় আট হাজার কোটি টাকার কন্ডোম (Condom Price) শিল্প চাপে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাজারে কন্ডোমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

    ইরান যুদ্ধের প্রভাবে কন্ডোমের দাম (Condom Price) বৃদ্ধির আশঙ্কা:

    কন্ডোম তৈরির ক্ষেত্রে দুটি প্রধান উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিলিকন অয়েল এবং অ্যামোনিয়া। সিলিকন অয়েল লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে অ্যামোনিয়া ল্যাটেক্সকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। কিন্তু পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে সিলিকন অয়েলের সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি অ্যামোনিয়ার দামও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে, যা উৎপাদন খরচকে আরও বাড়িয়ে তুলছে।

    আরও পড়ুন: ৮০,০০০ টাকায় শুরু স্টার্টআপ! এখন ১ কোটির টার্নওভার, ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিতেই বাজিমাত নিষ্ঠার

    শুধু কাঁচামালই নয়, প্যাকেজিং ক্ষেত্রেও সমস্যার মুখে পড়েছে শিল্পটি। পিভিসি এবং অ্যালুমিনিয়ামের মতো উপকরণের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়েছে। এর ফলে HLL লাইফকেয়ার, ম্যানকাইন্ড ফার্মা এবং কিউপিড লিমিটেডের মতো সংস্থাগুলি উৎপাদন ও সরবরাহ— দুই ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হচ্ছে। বাজারে সরবরাহ কমে গেলে দাম বাড়া অবশ্যম্ভাবী বলেই মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা।

    এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। আইএমএ (Indian Medical Association)-এর প্রাক্তন সভাপতি রাজীব জয়দেবন জানিয়েছেন, কন্ডোমের দাম বাড়লে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তাঁর মতে, গর্ভনিরোধক ব্যবহারের হার কমে গেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    Fear of Rising Condom Prices Due to the Impact of the Iran War.

    আরও পড়ুন: যুদ্ধের কৌশলে পরিবর্তন! গুগল-মেটা-অ্যাপলের মতো মার্কিন সংস্থায় হামলার হুঁশিয়ারি ইরানের

    অন্যদিকে, বর্তমান সঙ্কট মোকাবিলায় সরকার পেট্রোকেমিক্যাল সম্পদের ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে জরুরি শিল্পক্ষেত্রগুলিতে। ফলে অন্যান্য শিল্পে কাঁচামালের জোগান ৩৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে কন্ডোম (Condom Price) উৎপাদনে। বিশেষজ্ঞদের মতে, ভারতে কন্ডোমের বাজার এত বড় হওয়ার মূল কারণই হল এর তুলনামূলক কম দাম। কিন্তু মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে এই প্রয়োজনীয় পণ্যটি।

    Click here to Read More
    Previous Article
    "দিল্লীতেও থাকবে না বিজেপির ক্ষমতা", হুঙ্কার মমতা ব্যানার্জীর
    Next Article
    প্রার্থী হতেই প্রচারে ঝড় তুললেন Memari-র BJP প্রার্থী তথা সাংবাদিক Manab Guha

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment