Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তীর্থযাত্রীদের জন্য দুঃসংবাদ! অমরনাথ যাত্রার ৫ দিনের মধ্যেই অদৃশ্য বাবা বরফানি, নেপথ্যে অত্যধিক ভিড়?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: অমরনাথ তীর্থযাত্রীদের (Amarnath Yatra 2026) জন্য এবার বড় দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, এই পবিত্র যাত্রা শুরুর মাত্র ৫ দিন পরেই বরফের তৈরি লিঙ্গ (বাবা বরফানি) সম্পূর্ণ গলে গেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবারে প্রায় ১ লক্ষ তীর্থযাত্রী (Pilgrim) অমরনাথ যাত্রা করবেন। জানিয়ে রাখি যে, এবারের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল গত ৩ জুলাই এবং ৭ জুলাই বাবা বরফানি (Baba Barfani) সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান। ৫৭ দিনব্যাপী চলা অমরনাথ যাত্রা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাখিবন্ধনে সমাপ্ত হয়। তবে, মাত্র পাঁচ দিনের মধ্যেই বাবা বরফানির অন্তর্ধানের বিষয়ে অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ডকে ঘিরে প্রশ্ন উঠছে।

    অমরনাথ যাত্রার ৫ দিনের মধ্যেই অদৃশ্য বাবা বরফানি:

    অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ডের আধিকারিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে, তাঁরা প্রাকৃতিক প্রক্রিয়ার প্রসঙ্গটি টেনে আনলেও কাশ্মীরি পরিবেশবিদরা মনে করেন যে, নির্ধারিত সংখ্যার চেয়ে অত্যধিক তীর্থযাত্রীকে অনুমতি দেওয়াই এর প্রধান কারণ। তাঁদের দাবি, হাজার হাজার ভক্তের উষ্ণ নিঃশ্বাস বরফের লিঙ্গ সহ্য করতে পারেনি এবং শ্রাইন বোর্ডের আধিকারিকরা বিষয়টি জানলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি। এছাড়াও, বরফের লিঙ্গের গলন রোধে গৃহীত সকল পদক্ষেপও অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে।

    উল্লেখ্য যে, প্রতি বছর অমরনাথ গুহার ভেতরে প্রাকৃতিকভাবে বরফে জমে থাকা এই লিঙ্গটি আবহাওয়া ও তাপমাত্রা অনুযায়ী আকার ধারণ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গলে যায়। এবার তীর্থযাত্রা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই এটি পুরোপুরি গলে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, উচ্চ পার্বত্য অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন এবং প্রাকৃতিক পরিস্থিতি বরফের এই লিঙ্গের গঠন ও গলনের প্রক্রিয়াকে প্রভাবিত করে।

    আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার কোচ পরিবর্তন! গৌতম গম্ভীরের পরিবর্তে কে পাবেন দায়িত্ব?

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মে অমরনাথের বরফের লিঙ্গটির আকার ছিল ৭ ফুট। ২৯ জুন তা কমে ৫ ফুটে দাঁড়ায় এবং এখন, মঙ্গলবার প্রকাশিত নতুন ছবিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বরফের লিঙ্গটি সম্পূর্ণ গলে গেছে। এদিকে, এই ঘটনা বিগত বেশ কয়েক বছরে একাধিকবার ঘটেছে। ক্রমাগত বাড়তে থাকা তাপ ও ​​বিশ্ব উষ্ণায়নের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

    আরও পড়ুন: বিশ্বকাপের স্বপ্ন ভাঙলেও বজায় ‘রাজকীয় মেজাজ’! অবসরের প্রসঙ্গে কী জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

    চলতি বছরে অমরনাথ যাত্রা গত ৩ জুলাই শুরু হয়েছে এবং এটি শেষ হবে আগামী ২৮ অগাস্ট শুক্রবার (রাখি পূর্ণিমার দিন)। প্রতি বছর এই তীর্থযাত্রা ৫৭ দিন ধরে চলে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অমরনাথ যাত্রার মাধ্যমে সমস্ত পাপ মোচন হয় এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। হিন্দুধর্মে অমরনাথ যাত্রাকে অন্যতম পবিত্র তীর্থযাত্রা হিসাবে গণ্য করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই গুহাতেই ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের রহস্য জানিয়েছিলেন। এই কারণেই এই তীর্থযাত্রাটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বিশেষজ্ঞদের মতে, অমরনাথ গুহা হিমবাহ দ্বারা পরিবেষ্টিত। সেখানে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে যায়। যার কারণে হিমবাহগুলি গলে যাচ্ছে। ২০১৬ সালেও একই ধরণের পরিস্থিতি দেখা গিয়েছিল। ওই বছর তীর্থযাত্রা শুরু হওয়ার মাত্র ১০ দিনের মাথায় বরফের লিঙ্গ অদৃশ্য হয়ে গিয়েছিল। ২০১৩ সালেও একই ঘটনা ঘটে। এছাড়াও, আরও বেশ কয়েক বছর এই ঘটনা পরিলক্ষিত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রেস্তোরাঁয় খাবার খেয়ে মেটাননি বিল! প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নয়া ‘কীর্তি’ ফাঁস
    Next Article
    বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত যুবক 'নির্দোষ' দাবি মুখ্যমন্ত্রীর!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment