Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টাটা গ্রুপে বড় পরিবর্তনের প্রস্তুতি! নভেম্বরেই অবসরের সম্ভাবনা নোয়েলের, কে সামলাবেন গুরুদায়িত্ব?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম সুপ্রাচীন এবং বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী হল টাটা গ্রুপ (Tata Group)। এমতাবস্থায়, টাটা গ্রুপের লিডারশিপ সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, বর্তমানে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা চলতি বছরের নভেম্বরে ৭০ বছর বয়সে পদার্পণ করবেন। এদিকে, টাটা গ্রুপের ইন্টারনাল পলিসি (রিটায়ারমেন্ট পলিসি) অনুসারে, নোয়েল টাটা সংশ্লিষ্ট গ্রুপের বিভিন্ন লিস্টেড কোম্পানির বোর্ডে তাঁর এক্সিকিউটিভ এবং নন-এক্সিকিউটিভ উভয় পদ থেকেই পদত্যাগ করতে পারেন। টাটা গ্রুপের নিয়ম অনুযায়ী, বোর্ড ডাইরেক্টরদের অবসরের বয়স ৭০ বছর নির্ধারণ করা হয়েছে। নোয়েল টাটা ২০২৬ সালের নভেম্বরে ৭০ বছর পূর্ণ করবেন।

    টাটা গ্রুপে (Tata Group) বড় পরিবর্তনের প্রস্তুতি!

    তিনি কোন কোন কোম্পানির বোর্ড থেকে পদত্যাগ করবেন: জানিয়ে রাখি যে, নোয়েল বর্তমানে টাটা গ্রুপের বেশ কয়েকটি প্রধান কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। তিনি ট্রেন্ট লিমিটেড থেকে শুরু করে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং ভোল্টাসের চেয়ারম্যান। এছাড়াও, তিনি টাটা স্টিল এবং টাইটানের বোর্ডে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। নভেম্বরে ৭০ বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি এই কোম্পানিগুলির বোর্ড থেকে পদত্যাগ করবেন। তবে, তিনি টাটা ট্রাস্টসের চেয়ারম্যান হিসাবে কাজ চালিয়ে যাবেন। কারণ, টাটা ট্রাস্টসের পদের জন্য বয়সের সীমা ভিন্ন।

    Preparations for big changes in Tata Group.

    রিটায়ারমেন্ট পলিসি ও উত্তরাধিকার পরিকল্পনা: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের বোর্ড ডাইরেক্টর এর জন্য দীর্ঘকাল ধরেই ৭০ বছরের রিটায়ারমেন্ট পলিসি রয়েছে। অতীতেও, এই গ্রুপের বেশ কয়েকজন প্রবীণ সদস্য ৭০ বছর বয়সেই তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। এমতাবস্থায়, নোয়েল টাটার অবসর আসন্ন হওয়ায় বাজারে এবং গ্রুপের অভ্যন্তরে উত্তরাধিকার নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে। গ্রুপটি এখন এই সংস্থাগুলিতে নতুন নেতৃত্ব এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি বিবেচনা করছে।

    আরও পড়ুন: ক্রিকেটের দুনিয়ায় বড় পদক্ষেপ রাহুল দ্রাবিড়ের! হলেন এই T20 দলের মালিক

    বাজার পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ নীতি: জানিয়ে রাখি, নোয়েল টাটার নেতৃত্বে ট্রেন্ট এবং ভোল্টাসের মতো কোম্পানিগুলি দুরন্ত সাফল্য দেখিয়েছে এবং বিনিয়োগকারীদেরও চমৎকার মুনাফা এনে দিয়েছে। এমতাবস্থায়, নোয়েল টাটা অবসর নিলে এই গুরুত্বপূর্ণ কোম্পানিগুলির দায়িত্ব কে নেবেন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। নোয়েল টাটা এবং টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন ইতিমধ্যেই গ্রুপের মধ্যে নতুন ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন।

    আরও পড়ুন: রাজনীতিমুক্ত হবে খেলার মাঠ! প্রতিভারা পাবে সঠিক সুযোগ, ক্রীড়ামন্ত্রী হয়েই লক্ষ্য স্থির নিশীথের

    টাটা ট্রাস্টসের ক্ষেত্রে প্রভাব বজায় থাকবে: উল্লেখ্য যে, নোয়েল টাটা গ্রুপের লিস্টেড কোম্পানিগুলির বোর্ড থেকে পদত্যাগ করলেও, টাটা গ্রুপের ওপর তাঁর প্রভাব অক্ষুণ্ণ থাকবে। টাটা সন্স (টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি)-এর প্রায় ৬৬ শতাংশের শেয়ারের মালিক টাটা ট্রাস্টসের এবং গ্রুপের প্রধান সিদ্ধান্ত এবং জনহিতকর প্রচেষ্টাগুলির নেতৃত্ব দিয়ে যাবেন। টাটা ট্রাস্টসের চেয়ারম্যানের পদটিকে গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী পদ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এটি সমগ্র গ্রুপের গতিপথ নির্ধারণ করে।

    Click here to Read More
    Previous Article
    EVM গুজব ছড়ানোর অভিযোগে বাংলা পক্ষের Garga Chatterjee গ্রেফতার: জানালেন পুলিশ কমিশনার
    Next Article
    "মেসিকাণ্ডের ফাইল চেয়েছি"', ক্রীড়া দফতরের দায়িত্বে এসেই জানিয়ে দিলেন নিশীথ প্রামাণিক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment