Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুধু বাংলা নয়, বিহার-উত্তরপ্রদেশের বাসিন্দারাও পাবেন বেকার ভাতা? যুব শক্তি নিয়ে নয়া আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে ক্ষমতায় এসে পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করেনি বিজেপি। তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হয়েছে। একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। তৃণমূল ক্ষমতায় থাকতে রাজ্যে বেকারভাতা (Bekar Bhata) যুবসাথী প্রকল্প চালু করেছিল ভোটের আগে। বিজেপি সরকার সে নাম পরিবর্তন করেছে যুব শক্তিতে (Yuva Shakti)।

    বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন | Bekar Bhata

    যুব শক্তি প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে চালু হবে এই নতুন আর্থিক সহায়তা প্রকল্প। সরকার তরফে জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর যাঁরা এখনও স্নাতক পাশ করেননি, তাঁদেরকে মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    প্রতি মাসে প্রদেয় অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে একাধিক শর্ত রয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে। অনেকেরই প্রশ্ন বিহার-ঝাড়খণ্ড-উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যের কেউ এই প্রকল্পের আওতায় টাকা পাবেন কি না। নিউজ 18 এর প্রতিবেদন অনুযায়ী, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারাও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা।

    বাংলায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বহু হিন্দিভাষীদের পরিবার রয়েছে। যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, মাধ্যমিক উত্তীর্ণ এবং বেকার, তাঁরাও এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

    উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সরকার তরফে জানানো হয়েছে যুবশক্তি ভরসা কার্ডে অক্টোবর থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা আন্ডার গ্র্যাজুয়েট, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা। রাজ্য বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

    Yuva Shakti scheme

    আরও পড়ুন: ফের রাজ্যে DA বৃদ্ধি! ২% মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, চলছে তোড়জোড়

    এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে-মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    রবীন্দ্রনগরে অ.স্ত্র হাতে শওকত ঘনিষ্ঠের দাদাগিরি! অ.স্ত্রসহ আটক ৩
    Next Article
    ‘গণপিটুনিতে মৃত যুবক ইনোসেন্ট, হত্যাকারীদের…’! বারুইপুরে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment