Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘গণপিটুনিতে মৃত যুবক ইনোসেন্ট, হত্যাকারীদের…’! বারুইপুরে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের (Baruipur Rape and Murder Case) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেই সঙ্গেই জানান, গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ (ইনোসেন্ট)। পুলিশই একথা বলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বারুইপুরে দাঁড়িয়ে যা যা বললেন শুভেন্দু | (Suvendu Adhikari)

    এদিন বারুইপুরে এসে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

    আরও পড়ুনঃ রিটার্ন মিলবে ৫ লক্ষের বেশি! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার

    মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ আমায় যা বলেছে… আমি ইনভেস্টিগেটিং অথরিটি নই। গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ (ইনোসেন্ট)। পুলিশ আমায় যা জানিয়েছে, এটা আমার কথা নয়। ওনার পরিবারের সঙ্গে আমি দেখা করেছি, উনি ন্যায়বিচার পাবেন”।

    এরপরেই হত্যাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেন শুভেন্দু। তিনি জানান, “একটি নিরীহ ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। অবিবাহিত অল্পবয়সী একটি ছেলে। হত্যাকারীদের খুনের কেসে যুক্ত করা হবে। পুলিশকে নির্দেশ দেওয়া আছে, যারা সারাদিন ধরে গুন্ডামি করেছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে”।

    মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, বারুইপুরের এই ঘটনার পর যে বা যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাঁদের ছাড়া হবে না। শুভেন্দুর কথায়, “যত রেললাইন ভেঙেছে, গাড়ি ভেঙেছে, তাঁদের গ্রেফতার করা হবে”।

    এছাড়া বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ৭২ ঘণ্টার মধ্যে এই নিয়ে ডিজিপিকে রিপোর্ট জমা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় পুলিশের যদি কোনও রকম গাফিলতি থাকে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

    CM Suvendu Adhikari says Baruipur rape and murder case guilty will be given capital punishment

    শুভেন্দুর নির্দেশ, নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারুইপুরের নির্যাতিতার বাড়ির সামনে আউটপোস্ট তৈরি করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে আবার বারুইপুরে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বারুইপুরের ঘটনায় আগেই জিরো টলারেন্সের কথা জানিয়েছিলেন শুভেন্দু। এরপর তিনি জানান, নির্যাতিতার পরিবার যেভাবে চাইছে সেভাবেই ন্যায়বিচার হবে। কাউকে ছাড়া হবে না। দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    শুধু বাংলা নয়, বিহার-উত্তরপ্রদেশের বাসিন্দারাও পাবেন বেকার ভাতা? যুব শক্তি নিয়ে নয়া আপডেট
    Next Article
    বাংলায় বদলে যাচ্ছে সরকারি বাসের ভোল! কী জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment