Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মিড-ডে-মিলের কোনো রাঁধুনির কাজ যাবে না’, ইসকনের অনুষ্ঠান মঞ্চ থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজ থেকেই কলকাতার একাধিক স্কুলে খাবার বিতরণ করা শুরু করেছে ইসকন (ISKON)। একইসাথে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের যাত্রা। এই মহৎ কর্মসূচির শুভ সূচনা লগ্নে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই মিছিলে হাঁটা মিড ডে মিলের রাঁধুনী (Mid Day Meal Cook) দিদিদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    মাসখানেক আগের ওই মিছিল প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে খানিক অসন্তোষ প্রকাশ করে তিনি বললেন, ‘মিড ডে মিলের রাঁধুনি আমাদের যে সমস্ত দিদি-বোনেরা আছেন, তাঁদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম। রিয়াক্ট করিনি। কারণ, আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দু’টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হল- ধৈর্য, আর একটা স্থৈর্য। ‘

    এরপরেই রাজ্যের মিড-মিলের সমস্ত মা-দিদি- বোন সকলকে আশ্বস্ত করে মন্ত্রীমশাই জানান, ‘আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাঁদেরকে যুক্ত করবে।’

    আরও পড়ুনঃ নয়া মাস পড়তেই সুখবর! ২০০ টাকারও বেশি সস্তা ,LPG Cylinder, কলকাতায় কত হল দাম? 

    আরও একবার রাজ্যের প্রাক্তন সরকারকে নিশানা করে শুভেন্দুবাবু বললেন, ‘শুধু যুক্ত করা-ই নয়, অমরা অগাস্ট মাস থেকে তাঁদেরকে ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করে দিয়েছি। আগের সরকার তাঁদের মাত্র ২ হাজার টাকা দিত।’ যদিও সেইসাথে মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দিলেন ‘কাট ইওর কোর্ট একর্ডিং টু ইওর ক্লথ।’

    সেইসাথে এও বললেন, ‘৩ হাজার টাকা হয়তো তেমন কিছুই নয়। কিন্তু আমাদের কাছে এখন টাকা নেই। ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে রাজ্য অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী হবে। বেশিদিন হয়নি, ১১ সপ্তাহের সরকার। একটা বছর চেয়ে নিচ্ছি তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিক ভাবে দুর্বল নয়, অর্থনৈতিক ভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে।’

    যোগীরাজ্য উত্তরপ্রদেশ মডেলের কথা উল্লেখ করে এদিন রাজ্যের দুই বিরোধী শিবিরকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন ৩৪ প্লাস ১৫, ৪৯ বছর ধরে যারা শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি। দয়া করে আজকে যে ৪৪ হাজার শিক্ষার্থীকে খাবার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনার গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাবারটা কেমন হল। তাহলে বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি। পরিবর্তনটা হয়েছে ব্যবস্থার।’

    Click here to Read More
    Previous Article
    বেড়েছে GST কালেকশন, বাংলাকে ৭৮৬৬ কোটি পাঠালো কেন্দ্র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment