Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অগাস্ট পড়ে গেল, বেকারদের যুবশক্তির জন্য আবেদন কবে থেকে শুরু? রইল আপডেট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার ক্ষমতায় আসতে নাম বদল করে বাংলায় এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই অগাস্ট মাস পড়ে গিয়েছে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে।

    যুবশক্তি প্রকল্পে আবেদন কবে শুরু (Yuva Shakti Bharosa Card)

    জানিয়ে রাখি, যুবশক্তির আবেদন কবে থেকে শুরু এই নিয়ে এখনও কোনো আপডেট সামনে আসেনি সরকার তরফে। জুলাই শেষ করে অগাস্ট মাসও চলে এল। তবে এখনও বেকারদের যুবশক্তির জন্য আবেদন নিয়ে স্পষ্ট আপডেট নেই। ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে।

    বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান।

    হাতে এখনও দু’মাস। তাহলে কী অক্টোবর থেকেই আবেদন শুরু হবে যুবসাথীর জন্য? এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনও চালু না হলেও খুব দ্রুতই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

    Yuva Shakti Bharosa Card(1)

    আরও পড়ুন: ফের টানা ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

    যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট সামনে আসেনি।

     

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দুর ওপর হামলার সঙ্গে যন্তর মন্তরেও পুলিশের পোশাকে হামলার ছক ছিল হামিমের, বিস্ফোরক বেঙ্গল STF
    Next Article
    এখনই বাড়ছে না সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ! বড় নির্দেশ হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment