Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইথানল মেশানো না হলে কত বাড়ত পেট্রোলের দাম? জানাল কেন্দ্র

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: পেট্রোলে ইথানল মেশানোর প্রসঙ্গে ক্রমাগত প্রশ্ন এবং বিতর্কের সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় সরকার। এই আবহে সরকার এই প্রকল্পের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মতে, ভারতে ইথানল মিশ্রণ চালু না হলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধির সময়ে দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম (Fuel Price) লিটার প্রতি প্রায় ১২৫ টাকায় পৌঁছে যেতে পারত।

    ইথানল মেশানো না হলে কত বাড়ত পেট্রোলের দাম (Fuel Price)?

    মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ভারতীয় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৫ ডলারে পৌঁছলেও দিল্লির গ্রাহকেরা লিটার প্রতি ৯৪.৭৭ টাকায় পেট্রোল পেয়েছিলেন। এর সবচেয়ে বড় কারণ ছিল যে, প্রতি লিটার পেট্রোলে ২০ শতাংশ দেশীয় ইথানল থাকত। যার দাম আগে থেকেই নির্ধারিত ছিল এবং আন্তর্জাতিক অপরিশোধিত তেলের মুদ্রাস্ফীতির দ্বারা এটি প্রভাবিত হয়নি।

    How much would fuel price increased if ethanol was not added to petrol?

    সরকার সুবিধাগুলি ব্যাখ্যা করেছে: সরকার জানিয়েছে যে, ইথানল মিশ্রণের উদ্দেশ্য প্রতিদিন সবচেয়ে সস্তা জ্বালানি সরবরাহ করা নয়, বরং আন্তর্জাতিক বাজারে তেলের দামের আকস্মিক বৃদ্ধি থেকে দেশ ও জনগণকে স্বস্তি দেওয়া। মন্ত্রকের মতে, ওই সঙ্কটের সময়ে এই প্রকল্পটি গ্রাহকদের প্রতি লিটারে ৩০ টাকা পর্যন্ত স্বস্তি দিয়েছে। পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো না থাকলে গ্রাহকদের আরও অনেক বেশি দাম দিতে হতো।

    আরও পড়ুন: ১৫.৪ শতাংশের বিপুল বৃদ্ধি! জুলাই মাসে ২.১১ লক্ষ কোটি টাকার GST আদায়, এগিয়ে কোন রাজ্য?

    বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়েছে: জানিয়ে রাখি যে, সরকারি তথ্য অনুযায়ী, ইথানল কর্মসূচির মাধ্যমে এখনও পর্যন্ত দেশের ১.৯৭ লক্ষ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এছাড়াও, ভারত তার অপরিশোধিত তেল আমদানির প্রয়োজনীয়তা ৩১৬ লক্ষ মেট্রিক টনেরও বেশি কমিয়েছে। এর ফলে বিদেশি তেলের ওপর দেশের নির্ভরশীলতা কমাতেও সাহায্য হয়েছে। সরকারের দাবি, ইথানল মিশ্রণের ফলে কার্বন ডাই অক্সাইড (CO₂) নির্গমন ৯৫ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি কমানো গেছে। এর অর্থ হল, এই প্রকল্পটি পরিবেশ সুরক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রক আরও জানিয়েছে যে, এই প্রকল্পের অধীনে কৃষক এবং ডিস্টিলারি শিল্পকে সরাসরি ১.৬৬ লক্ষ কোটি টাকারও বেশি প্রদান করা হয়েছে। এর ফলে আখ, ভুট্টা ও অন্যান্য ফসলের জন্য একটি বড় অভ্যন্তরীণ বাজার তৈরি হয়েছে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা হয়েছে।

    আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপের ম্যাচ সম্পন্ন হবে ১২ টি ভেন্যুতে! সেগুলিতে টিম ইন্ডিয়ায় পারফরম্যান্স কেমন?

    কী জানিয়েছে সরকার: উল্লেখ্য যে, ইথানল মিশ্রণের প্রকল্পটি করদাতাদের টাকায় ফান্ডিং করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকার স্পষ্ট করেছে যে এটি কোনও ভর্তুকি নয়, বরং ভারতের ‘শক্তি সুরক্ষা’ ব্যবস্থার একটি অংশ। মন্ত্রকের মতে, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৮ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। তাই, ইথানল মিশ্রণের মতো প্রকল্পগুলি দেশকে গ্লোবাল তেলের বাজারে দামের ওঠানামা থেকে রক্ষা করতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার দাবি করেছে যে, ভবিষ্যতে ইথানলের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভারত জ্বালানি ক্ষেত্রে আরও আত্মনির্ভরশীল হতে পারবে।

    Click here to Read More
    Previous Article
    জিডি করতে আর দেরি নয়, আজ থেকে কলকাতা পুলিশের সব থানায় ডিজিটাল পরিষেবা
    Next Article
    তাসলিমা মঞ্চে জয় গোস্বামীকে ডাকতেই চটি চাটা বলে বিক্ষোভ দর্শকদের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment