Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুদ সমেত ফেরাতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কাদের? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই ফর্মপূরণের কাজ শুরু হয়েছে। তবে ফর্ম ফিল আপ করলেই যে ভাতা মিলবে এমনটাইম নয়। প্রকৃত যোগ্যরাই পাবেন অন্নপূর্ণার সুবিধা। এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে কড়া বার্তা দিলীপের | Annapurna Yojana

    সম্প্রতি খড়গপুরের সভা থেকে কড়া বার্তা দিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যারা প্রকৃত যোগ্য তাঁরাই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। এই টাকা কাউকে ফূর্তি করার জন্য দেওয়া হবে না। পাশাপাশি এত দিন যারা অসৎ উপায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। সুদ সমেত সব টাকা আদায় করা হবে বলেও স্পষ্ট জানিয়েছেন দিলীপবাবু।

    কড়া বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়ে যাচ্ছে। ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে। তাদেরকে কেন দেওয়া হবে? পান খাওয়ার জন্য? বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে।” (Annapurna Yojana)

    এদিকে অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ফর্ম নিয়ে দিলীপ ঘোষ বলেন, “তেরো পাতার ফর্ম এসেছে। কঠিন কিছু নয়। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে। বেশি লেখাপড়া নয়, ওটা দেখে টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি, সে লোকটা কে, তার ইনকাম কী, সম্পত্তি কত, ব্যাঙ্কে কত টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কি না। যার প্রয়োজন তাকেই দেওয়া হবে। এই টাকা মোচ্ছব,ফূর্তি করার জন্য নয়।”

    Annapurna Bhandar

    আরও পড়ুন: বাইক বা পাকা বাড়ি থাকলেই বাদ পড়বেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    দিলীপ আরও বলেন, “এই যে ফর্ম ফিলআপ করা হচ্ছে, তিন মাস চলবে। ভয় পাবেন না। সবে এসেছে ফর্ম। শুরু হয়ে যাবে। নাম আসতে থাকবে। যারা দু’নম্বরি করে পেয়েছে তাদের সবার নাম বাদ যাবে। সেই যায়গায় যারা যোগ্য, তাদের দেওয়া হবে।”

    Click here to Read More
    Previous Article
    'আমাদের কর্মীরা যখন মার খেত কুনাল-ফিরহাদরা বলতো জনরোষ, দেখুন এবার জনরোষ কাকে বলে': দিলীপ ঘোষ
    Next Article
    বাইক বা পাকা বাড়ি থাকলেই বাদ পড়বেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment