Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি অফিসারদের একাংশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ, রাজ্যের সিদ্ধান্তে তোলপাড়

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের একাধিক সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলল। আবাস যোজনা, রেশন ব্যবস্থা থেকে জল প্রকল্প, বিভিন্ন জায়গায় অনিয়ম, কাটমানি ও সরকারি টাকা নয়ছয়ের (Government Corruption) অভিযোগ সামনে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছে। অভিযোগে জড়িত সরকারি কর্মী ও অফিসারদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

    সরকারি দপ্তরে দুর্নীতির (Government Corruption) অভিযোগ

    জানা গিয়েছে, পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা এবং কাটমানি নেওয়ার অভিযোগ (Government Corruption) নিয়ে তদন্ত শুরু হয়েছে। যেসব সরকারি কর্মী যাচাই না করেই অনুমোদন দিয়েছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে খাদ্য দপ্তরে ভুয়ো ও মৃত ব্যক্তিদের নামে রেশন তোলার অভিযোগও (Government Corruption) সামনে এসেছে। অভিযোগ, সেই খাদ্যসামগ্রী পরে বাজারে বিক্রি করা হত। এই ঘটনায় যুক্ত ইনস্পেক্টর ও আধিকারিকদের চিহ্নিত করার কাজ চলছে বলেও খবর।

    এছাড়াও ‘জল জীবন মিশন’ প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার এবং কাগজে-কলমে কাজ দেখিয়ে সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। শুধু ঠিকাদার নয়, যেসব ইঞ্জিনিয়ার ও অফিসার সেই বিল পাশ করেছিলেন (Government Corruption), তাঁদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    Suvendu Adhikari Big Move On Chicken Neck

    আরও পড়ুনঃ বকরি ইদের আগে বড় নির্দেশ! প্রকাশ্যে পশুজবাইয়ে কড়া নিষেধ, রাজ্যের বিজ্ঞপ্তি বহাল রাখল হাই কোর্ট

    প্রশাসনিক সূত্রের দাবি, শুধুমাত্র বিভাগীয় তদন্ত বা সাসপেনশনে সীমাবদ্ধ না থেকে এবার সরাসরি FIR করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ (Government Corruption) প্রমাণিত হলে রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘদিন হাতে ছিল না কাজ, ১২ বছর পর কাজের অফার পেয়ে কেঁদে ফেলেন কুমার শানু!
    Next Article
    ‘হাততালি কুড়ানোর জন্য ফ্রড কথাবার্তা..’, কাকে নিশানা মুখ্যমন্ত্রীর?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment