Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোমে বাড়বে বৃষ্টি, টানা ৫ দিন ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আজকের আবহাওয়া

    9 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। যার জেরে ফের নেমেছে তাপমাত্রা। কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত এই স্বস্তি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ও বইতে পারে। কতদিন এরম পরিস্থিতি থাকবে? আপডেট দিল আবহাওয়া দপ্তর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    হাওয়া অফিস বলছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়ও উঠতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাই কম-বেশি ভিজবে।

    আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কোনো কোনো জেলায় সর্বোচ্চ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    আরও পড়ুন: জ্বালানি সঙ্কটে কড়া পদক্ষেপ, অফিস-বাজারের সময় বেঁধে দিল বাংলাদেশ সরকার

    মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড় উঠতে পারে। এরপর বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে কোথাও কোথাও।

    South Bengal Weather rain continues to loom when will the rains ease in the state

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজ সোমবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে। সাথে দাপট দেখাতে পারে কালবৈশাখী।

    Click here to Read More
    Previous Article
    নিরাপত্তা বলয়ে মুড়ছে রাজ্যে! বাইরে থেকে ৩০০০ পুলিশ আনছে কমিশন
    Next Article
    বড় বদল LPG-তে! এই জায়গা থেকে সিলিন্ডার কেনা বন্ধ, জানুন বিস্তারিত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment