Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোয় পাহাড়ে যাওয়ার মজা দ্বিগুণ! চালু হচ্ছে রেড পান্ডা ও মুক্তধারা জয়রাইড, ভাড়া কত জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। বহু মানুষ এই সময়টা পাহাড়ে চলে যান। ফলে দার্জিলিং, কার্শিয়াং সহ পাহাড়ের নানা পর্যটনকেন্দ্রে সেখানে ভিড় উপচে পড়ে। ঐতিহ্যবাহী টয় ট্রেনেও (Toy Train) সফর করেন অনেকে। এবার সেই ভিড় সামলাতে আগেভাগেই বড় সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) তথা ডিএইচআর। পুজোয় পর্যটকদের বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত জয়রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পর্যটকদের ভিড় সামলাতে বাড়ছে টয় ট্রেন | (Darjeeling Himalayan Railway)

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অতিরিক্ত জয়রাইড শুরু করা হবে। এর নাম রাখা হয়েছে রেড পান্ডা ও মুক্তধারা। নিয়মিত পরিষেবার সঙ্গে এই অতিরিক্ত জয়রাইডগুলি চলবে। সেই সঙ্গেই চার্টার্ড টয় ট্রেন ও জয়রাইডের বাড়তি চাহিদা মেটাতে রেল কর্তৃপক্ষ তোড়জোড় শুরু করেছে।

    আরও পড়ুনঃ ১৮ হাজার থেকে সরাসরি ৩৮ হাজার? DA চর্চার মাঝেই অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট

    দার্জিলিং হিমালয়ার রেলওয়ের নির্দেশিকা বলছে, দার্জিলিং থেকে ঘুম স্টেশন অবধি সিঙ্গেল ট্রিপ জয়রাইডের বন্দোবস্ত থাকবে। সকাল ৯টা ২০ মিনিট ও বেলা ১১টা ২৫ মিনিটে দার্জিলিং থেকে ঘুমগামী ট্রেন ছাড়বে। অন্যদিকে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে।

    এই পরিষেবায় ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হবে। মাথাপিছু ভাড়া ঠিক হয়েছে ৮০০ টাকা। এর সঙ্গেই হেরিটেজ বাষ্পচালিত ইঞ্জিনে আরও আকর্ষণীয় জয়রাইডের বন্দোবস্ত করা হয়েছে। এই পরিষেবায় দুই রাউন্ডে ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথমটির নাম দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রেড পান্ডার নামে রাখা হয়েছে। কার্শিয়াং থেকে মহানদী অবধি এই বাষ্পচালিত জয়রাইড চলবে। কার্শিয়াং থেকে সকাল ৯টার সময় ট্রেনটি ছাড়বে।

    Darjeeling Himalayan Railway

    পুজো এলেই পাহাড়ে ঘুরতে যান বহু মানুষ। এই সফরের অন্যতম আকর্ষণ হয় টয় ট্রেন। এবার পুজোর সময়কার ভিড় সামলাতে আগেভাগেই বড় পদক্ষেপ নিল ডিএইচআর কর্তৃপক্ষ। এতে পর্যটকদের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই !
    Next Article
    বৈভব এবং যশস্বীর আচরণে অসন্তুষ্ট সঞ্জয় মঞ্জরেকর! ICC- BCCI-র কাছে জানালেন ‘অভিযোগ’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment