Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সময় চাই! নোটিশের চাপের ‘সুর বদল’ অভিষেকের,কলকাতা পুরসভাকে চিঠি তৃণমূল সাংসদের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কলকাতা পুরনিগম নোটিশ পাঠিয়েছে। কালীঘাট ও শান্তিনিকেতনের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসার পর অভিষেকের সম্পত্তির মূল্যায়ন ও তার বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিশ দেয় পুরসভা। এবার এই নোটিশকে ঘিরেই নতুন মোড়। পুরসভাকে নিজের সম্পত্তির মূল্যায়ন জমা দেওয়ার জন্য এবার অতিরিক্ত সময় চাইলেন অভিষেক।

    পুরসভাকে কী জানালেন অভিষেক (Abhishek Banerjee)?

    জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরনিগমকে চিঠি পাঠিয়ে সম্পত্তি সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চেয়েছেন। তবে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুমোদন দেয়নি কমিশনার। পুরসভার কমিশনারের সিদ্ধান্তের পরই ঠিক হবে তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হবে কি না এবং হলে কতদিনের জন্য সেই সুযোগ মিলবে।

    প্রসঙ্গত, কলকাতা পুরসভার আধিকারিকরা কালীঘাট এবং শান্তিনিকেতনের সংশ্লিষ্ট সম্পত্তি পরিদর্শনে যান।পুরসভার দাবি, ১৮৮ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডের সম্পত্তিতে বেআইনি নির্মাণের প্রাথমিক প্রমাণ মিলেছে। ওই দুই জায়গায় অনুমোদন ছাড়া একাধিক অংশে পরিবর্তন আনা হয়েছে। কোথাও পুরনো অংশ ভেঙে নতুন নির্মাণ করা হয়েছে, আবার কোথাও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগও উঠেছে। সেই কারণেই পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়।

    জানা গেছে, সম্পত্তিটি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে। নোটিশে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অংশ সরিয়ে ফেলতে হবে। তা না হলে পুরনিগম নিজেই ভাঙার কাজ করবে।

    Abhishek Banerjee want time, letter to KMC

    আরও পড়ুন : রাজ্যের কোন কোন হাসপাতালে পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?- জানুন সমস্ত খুঁটিনাটি

    এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারান অভিষেক। বলেন, “কলকাতা পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।” তবে তৃণমূলের যুবরাজ এখন অনেকটাই সতর্ক। আইনজীবির মাধ্যমে সময়ের চেয়ে আবেদন করেছেন তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশ এই ইস্যুতে সরব হলেও তৃণমূলের বক্তব্য, সমস্ত বিষয় আইন মেনেই মোকাবিলা করা হবে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
    Next Article
    অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের পর এবার বিশ্বকর্মা প্রকল্প, কবে থেকে চালু রাজ্যে? কারা পাবেন সুবিধা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment