Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আগামী জুলাই মাস থেকে রাজ্যবাসী পাবে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat)। রাজ্যবাসীর জন্য শনিবার এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় তিনি জানিয়েছেন বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা প্রাপ্ত ৬ কোটি মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। তবে এই কার্ডের জন্য আবেদন করতে হবে কিভাবে তা আজকের প্রতিবেদনে রইল।

    আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন প্রক্রিয়া জানুন সহজে (Ayushman Bharat)

    আয়ুষ্মান কার্ডের (Ayushman Bharat) জন্য আপনি যোগ্য কিনা তা জানতে চাইলে কোন সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে। আপনি বাড়িতে বসে ফোন অথবা ল্যাপটপে সহজেই এটা যাচাই করতে পারবেন।

    Ayushman Bharat card application process easily learn

    আরও পড়ুন: আজ কত টাকায় বিকোচ্ছে সোনা? আপনার শহরের স্বর্ণমূল্য জেনে নিন এক নজরে

    কিভাবে আবেদন করবেন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য?

    প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in -এ যেতে হবে।এরপর স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি দেখতে পাবেন, যেটিতে ক্লিক করতে হবে।তারপর মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে লগইন করতে হবে।

    এবার স্ক্রিনে প্রকল্পের নাম, আপনার রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনো সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। এরপর আধার দিয়ে সিস্টেমটি আবার ভেরিফাই করতে হবে এবং এর সাথে স্ক্রিনে আসা ক্যাপচাটিও পূরণ করতে হবে। এবার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার নাম এই স্কিম তালিকায় আছে কি না। আপনি যোগ্য হলে, আপনার নাম এবং পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে। তারপর আপনি আবেদন করতে পারবেন।

    কীভাবে পাবেন আয়ুষ্মান কার্ড?
    লগ ইন করার পর, আপনার রাজ্য বেছে নিন, প্রকল্প হিসেবে ‘PMJY’ নির্বাচন করুন এবং আপনার যোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। পরিচয় যাচাই করতে ‘Do e-KYC’-তে ক্লিক করুন এবং ‘Aadhaar OTP’ বেছে নিন। এবার ২০ মিনিটের মধ্যেই পুনরায় লগইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

    কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

    ১) যে পরিবারে নিয়মিত আয়কর দেয় না

    ২) সরাকরি স্থায়ী চাকরিজীবী রয়েছেন যে পরিবারে

    ৩) বড় পাকা বাড়ির মালিক যে পরিবার

    ৪) নির্দিষ্ট ধরনের গাড়ি বা ভারী ট্র্যাক্টর থাকা পরিবার

    ৫) যাঁদের নাম সরকরি সুবিধাভোগীর ডেটাবেসে নেই

    ৬) যে পরিবার অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছে

    ৭) ৫ একরের বেশি সেচযুক্ত জমির মালিক পরিবার

    ৮) উচ্চ আয়ের ব্যবসায়ী বা নন অ্যাগ্রিকালচারাল ব্যবসাক মালিকরা

    আবেদন বাতিল হতে পারে কী কী কারণে?

    অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাসবাকি জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা
    Next Article
    সময় চাই! নোটিশের চাপের ‘সুর বদল’ অভিষেকের,কলকাতা পুরসভাকে চিঠি তৃণমূল সাংসদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment