Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সমুদ্রে আর শাড়ি-সালোয়ার পরে স্নান নয়! দিঘায় আসছে নতুন নিয়ম?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : দিঘায় (Digha) পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক নতুন উদ্যোগের কথা জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। সমুদ্রস্নানের সময় দুর্ঘটনা কমানো, দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তাও দেন।

    দিঘার (Digha) সমুদ্রস্নানে মানতে হবে পোশাক বিধি

    সমুদ্রে নামার সময় পোশাক নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক দিঘায় ভিড় করেন। অনেকেই এমন পোশাক পরে সমুদ্রে নামেন, যা জলে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার কামিজ পরে স্নান করেন। যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

    একই সঙ্গে মন্ত্রী জানান, “ভারতীয় সংস্কৃতিতে সুইমশুট পাওয়া যায় এখন। তবুও তাতে কারও যদি অসুবিধা হয়। তবে শাড়ি, সালোয়ার কামিজের রঙের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। পর্যটকদের চিহ্নিত করতে যাতে উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার কামিজ পরা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।” পর্যটকদের সহজে শনাক্ত করার জন্য ফ্লুরোসেন্ট রঙের ক্যাপ ব্যবহারের পরামর্শও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    মন্ত্রীর মতে, সমুদ্রে কোনও বিপদের পরিস্থিতি তৈরি হলে দূর থেকেই উদ্ধারকারী দল পর্যটকদের অবস্থান বুঝতে পারবে। পাশাপাশি সমুদ্রতটের প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত কর্মী মোতায়েন এবং আধুনিক লাইফগার্ড পরিষেবা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
    শুধু নিরাপত্তা নয়, সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় মদ্যপান নিয়ন্ত্রণের বিষয়েও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য দফতর। বিশেষ করে ডাবের আড়ালে মদ বিক্রির অভিযোগ বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

    New rules for bathing in Digha sea beach

    আরও পড়ুন : SIR-এ নাম বাদ! ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তির অনুরোধ হাইকোর্টের, কোন মামলায়?

    অন্যদিকে, দিঘার বাড়তে থাকা পর্যটক সংখ্যার কথা মাথায় রেখে জরুরি চিকিৎসা পরিকাঠামোও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্রে দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ বলে প্রশাসনের দাবি। পর্যটনকেন্দ্র দিঘার জনপ্রিয়তাকে মাথায় রেখে নিরাপদ সমুদ্রস্নান, উন্নত উদ্ধারব্যবস্থাকে গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    তোলাবাজি করলেই ঘাড়ধাক্কা! BJP-র নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
    Next Article
    SIR-এ নাম বাদ! ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তির অনুরোধ হাইকোর্টের, কোন মামলায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment