Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এ নাম বাদ! ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তির অনুরোধ হাইকোর্টের, কোন মামলায়?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল। বর্তমানে আবেদন এসআইআর আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় রয়েছে। এর জেরে আইআইটি কানপুরে পিএইচডিতে ভর্তি আটকে রয়েছে এক প্রার্থীর। এবার সেই নিয়ে ট্রাইব্যুনালের কাছে বড় আবেদন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এক সপ্তাহের ডেডলাইন বেঁধে ওই প্রার্থীর আবেদন নিষ্পত্তির অনুরোধ করেন বিচারপতি কৃষ্ণা রাও।

    কলকাতা হাইকোর্ট যা বলল… | (Calcutta High Court)

    আবেদনকারীর নাম আয়ান নওয়াজ। তাঁর আইনজীবী জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আইআইটি কানপুরের পদার্থবিদ্যা বিভাগের পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন তাঁর মক্কেল। তবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ও আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন অবস্থায় থাকায় ভর্তি আটকে রয়েছে।

    আরও পড়ুনঃ সব মহিলারা পাবেন না! পিঙ্ক কার্ড পাওয়ার যোগ্য কারা? নিয়ম জানুন

    এই পরিস্থিতিতে আয়ানের পিএইচডি কোর্সে ভর্তিতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য হাইকোর্টের কাছে ট্রাইব্যুনালকে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়ার অনুরোধ জানান তাঁর আইনজীবী। সব বক্তব্য শুনে বিচারপতি রাও বলেন, এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদনকারীর আপিল বিচারাধীন থাকার কারণেই তাঁর ভর্তি আটকে রয়েছে। সেই কারণে সম্ভব হলে সাত দিনের মধ্যে তাঁর আপিল নিষ্পত্তির অনুরোধ করেন তিনি।

    এদিকে সম্প্রতি এক মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, এসআইআরে নাম বাদ গেলেও রেশন বন্ধ হবে না। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য স্পষ্ট বলেন, ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনও নাগরিককে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করা যায় না।

    Calcutta High Court

    বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে যেসব নাগরিকের রেশন বন্ধ করা হয়েছে, তা অবিলম্বে আবার চালু করতে হবে। উচ্চ আদালত এই নির্দেশ দেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    সমুদ্রে আর শাড়ি-সালোয়ার পরে স্নান নয়! দিঘায় আসছে নতুন নিয়ম?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment