Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১,১৩৩ দিনে ১২৭ টি শুনানি! অবশেষে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত যৌন হেনস্থার মামলায় ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) বেকসুর খালাস করেছে। সোমবার দিল্লির (Delhi) রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court) এই রায় দিয়েছে। এই বহুল চর্চিত মামলাটির শুনানি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে চলছিল। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ সংক্রান্ত এই মামলাটির শুনানি ১,১৩৩ দিন ধরে চলেছিল। পাশাপাশি, এই মামলাটির পরিপ্রেক্ষিতে আদালতে মোট ১২৭ বার শুনানি হয়।

    অবশেষে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh):

    ২ জুলাই চূড়ান্ত শুনানি হয়: জানিয়ে রাখি যে, মহিলা কুস্তিগীরদের তরফে করা যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে, আদালত অভিযোগকারীদের সাক্ষ্যপ্রমাণ অপর্যাপ্ত মনে করে এখন ব্রিজভূষণকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে। চলতি বছরের ২ জুলাই চূড়ান্ত শুনানি হয়। সেই সময়ে অর্ডার রিজার্ভ রাখা হয়।

     Brij Bhushan Sharan Singh acquitted in sexual harassment case.

    দোষী সাব্যস্ত হলে আত্মহত্যার কথা জানিয়েছিলেন: উল্লেখ্য যে, ব্রিজভূষণ এই মামলার পরিপ্রেক্ষিতে পূর্বে জানিয়েছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে আমি আত্মহত্যা করব।’ এই মামলাটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ব্রিজভূষণ শরণ সিং এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং নিজের নির্দোষ হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। আদালত থেকে বেরিয়ে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘আজ আদালত আমাকে সম্মানের সঙ্গে মুক্ত করেছে। আমি সেদিন বলেছিলাম যে আমি আত্মহত্যা করব। কিন্তু আজ আমি সম্মানের সঙ্গে নির্দোষ প্রমাণিত হয়েছি। এমতাবস্থায়, এই রায়ের পরিপ্রেক্ষিতে ব্রিজভূষণের সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। জানিয়ে রাখ যে, এই একই মামলায় অব্যাহতি পেয়েছেন আরও এক অভিযুক্ত তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমারও।

    আরও পড়ুন: Asian Legends League-এ বড় জয়! পাকিস্তানকে ২ উইকেটে হারাল ভারত

    ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া প্রতিবাদ করেছিলেন: ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ২০২৩ সালে দেশব্যাপী প্রতিবাদের জন্ম দেয়। অলিম্পিক পদকজয়ী এবং তারকা কুস্তিগীররা প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছিলেন। অভিযোগকারীদের মধ্যে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ার মতো বিখ্যাত কুস্তিগীররাও ছিলেন।

    আরও পড়ুন: RBI-র এই নতুন স্কিমে ডলারের বৃষ্টি! দু’সপ্তাহে দ্বিগুণ হল ডিপোজিট

    তাঁরা দিল্লির যন্তর মন্তরেও মাসব্যাপী বিক্ষোভ করেন। ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতার এবং ফেডারেশন থেকে তাঁর অপসারণের দাবিতেই তাঁরা প্রতিবাদ করেন। এদিকে, নতুন সংসদ ভবনের দিকে একটি মিছিল চলাকালীন পুলিশ বেশ কয়েকজন ক্রীড়াবিদকে আটক করলে এই বিক্ষোভ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।

    Click here to Read More
    Previous Article
    ছাত্রীরা পাবে ২৫ হাজার টাকা! কন্যারত্ন স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি সব জানুন
    Next Article
    Rahul Gandhi-র মতো 'ফেরার' হতে চান Abhishek Banerjee? খোঁচা Dilip Ghosh এর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment